কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ০৬:৩৭ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৫, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ

‘অপারেশন সিদুঁর’ নিয়ে ক্ষুব্ধ জয়া বচ্চন, রাজ্যসভায় তোলপাড়

জয়া বচ্চন। ছবি : সংগৃহীত
জয়া বচ্চন। ছবি : সংগৃহীত

কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে পাকিস্তানে প্রতিশোধমূলক অভিযান শুরু করে ভারত। সে অভিযানের নাম দেওয়া হয় অপারেশন সিদুঁর। নামকরণ নিয়ে সে সময়ই ব্যাপক আলোচনা হয়। আর এবার তো রিতিমতো ক্ষোভ ঝাড়লেন বলিউডের প্রবীণ অভিনেত্রী ও এমপি জয়া বচ্চন।

তিনি প্রশ্ন তুলেছেন অপারেশন সিদুঁরের নামকরণে নিয়ে। ভারতীয় সমাজবাদী পার্টির সংসদ সদস্য জয়া বুধবার রাজ্যসভায় বলেন, ‘যখন এত নারী বিধবা হলেন, তাদের মাথার সিদুঁর মুছে গেল, তখনই কেন সামরিক অভিযানের নাম রাখা হলো অপারেশন সিদুঁর?’

এ দিন পেহেলগামে হামলা ও ‘অপারেশন সিদুঁর’-এর ওপর অনুষ্ঠিত রাজ্যসভা বিতর্কে জয়া বচ্চন বলেন, ‘সবকিছু যেন কল্পকাহিনির মতো লাগছে। কিছু মানুষ এলো, এতগুলো মানুষকে মেরে গেল, আর কিছুই হলো না! এটা বাস্তব বলে বিশ্বাস করাই কঠিন’।

জয়া বচ্চন বলেন, ‘আপনারা বড় বড় লেখক নিয়োগ করেন, যারা মার্জিত, বাহারি নাম দেন। তাই বলে ‘সিদুঁর’ কেন? যারা নিহত হয়েছেন, তাদের স্ত্রীদের সিদুঁর তো মুছে গেছে... তারা তো সব হারিয়েছেন।’

মোদি সরকারকে কটাক্ষ করে প্রবীণ এই অভিনেত্রী বলেন, ‘পর্যটকরা বিশ্বাস করেই সেখানে গিয়েছিলেন। কারণ আপনারা অনুচ্ছেদ ৩৭০ বাতিল করে বুক চাপড়ে বলেছিলেন, সন্ত্রাসবাদ শেষ হয়ে যাবে। কিন্তু হলো কী? মানুষের আস্থা, বিশ্বাস—সব ধ্বংস করে দিলেন। সেই পরিবারগুলো আপনাদের কোনোদিন ক্ষমা করবে না’।

কালবেলা/এমএ/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X