বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বারাণসীর রাস্তায় প্লেট ফেলার অভিযোগ, কড়া জবাব দিলেন কঙ্গনা

কঙ্গনা রানাওয়াতI ছবি : সংগৃহীত
কঙ্গনা রানাওয়াতI ছবি : সংগৃহীত

বলিউড কুইন খ্যাত অভিনেত্রী ও রাজনীতিবিদ কঙ্গনা রানাওয়াত এবং বিতর্ক যেন একে অপরের পরিপূরক। কোনো না কোনো কারণে সংবাদের শিরোনামে থাকা তার অভ্যাস। এবার পরিবেশদূষণের অভিযোগ উঠল এই অভিনেত্রীর বিরুদ্ধে। যদিও বরাবরের মতো এবারও চুপ থাকেননি তিনি, দিয়েছেন কড়া জবাব।

সম্প্রতি বারাণসী সফরে গিয়ে রাস্তার ধারের দোকানে চাট খাওয়ার একটি ভিডিও শেয়ার করেন কঙ্গনা। এরপরই নেটিজেনদের একাংশ অভিযোগ তোলেন, খাওয়া শেষে এঁটো প্লেটটি ডাস্টবিনে না ফেলে রাস্তায় ছুড়ে ফেলেছেন তিনি। পবিত্র নগরীতে এমন ‘দায়িত্বজ্ঞানহীন’ আচরণের জন্য তীব্র ট্রলের শিকার হতে হয় তাকে।

তবে কঙ্গনা প্রমাণসহ এই অভিযোগের জবাব দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটির জুম করা স্ক্রিনশট শেয়ার করে তিনি দেখান, তিনি যেখানে দাঁড়িয়ে খাচ্ছিলেন, ঠিক তার পায়ের কাছেই একটি ডাস্টবিন ছিল। এঁটো প্লেটটি তিনি সেখানেই ফেলেছেন, রাস্তায় নয়।

সমালোচকদের একহাত নিয়ে কঙ্গনা লেখেন, ‘মিথ্যা অভিযোগ করার আগে চারপাশ ভালো করে দেখে নিন। যাতে আপনাদের অভিযোগ মিথ্যা প্রমাণিত না হয়। বারাণসী কেন, আমি কোনো শহরকেই নোংরা করি না।’

নেটিজেনদের একাংশ অবশ্য বলছেন, কঙ্গনাকে হেয় করার জন্যই হয়তো ইচ্ছাকৃতভাবে ভিডিওর ওই অংশটুকু শুরুতে সামনে আনা হয়নি।

কালবেলা/এমএসকেএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১০

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১১

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১২

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৩

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৪

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৫

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৬

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

১৭

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১৮

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১৯

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

২০
X