বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১১:৪৩ এএম
অনলাইন সংস্করণ

রাজনীতিতে মন নেই কঙ্গনার, ফিরতে চান অভিনয়ে

কঙ্গনা রানাওয়াত । ছবি : সংগৃহীত
কঙ্গনা রানাওয়াত । ছবি : সংগৃহীত

রাজনীতির মঞ্চে পা রেখেই যেন নতুন অধ্যায় শুরু হয়েছিল বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের জীবনে। বলিউডের ঝলমলে দুনিয়া পেরিয়ে বিজেপির তারকা সাংসদ হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু হঠাৎই যেন পাল্টে গেল সুর। সাংসদ হয়েও নায়িকার মুখে এখন ক্লান্তির সুর। অভিনেত্রী সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে দেওয়া নতুন স্টোরি যেন ইঙ্গিত দিচ্ছে, কঙ্গনার মনে জমেছে রাজনৈতিক জীবনের অস্বস্তি ও অনিশ্চয়তার ছায়া।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি কঙ্গনা বিজেপি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপির একটি সাক্ষাৎকার শেয়ার করেছেন ইনস্টাগ্রাম স্টোরিতে। যেখানে সুরেশ জানিয়েছেন, রাজনীতি ছেড়ে তিনি অভিনয়ে ফিরতে চান।

এই স্টোরিতেই কঙ্গনা লিখেছেন, রাজনীতি এমন একটা পেশা যার পথ সহজ নয়। বড্ড কঠিন। রাজনীতিতে তেমন টাকা-পয়সা উপার্জনও নেই। উল্টো নানারকমের খরচ রয়েছে। আর শিল্পীরা যদি নিজেদের পেশায় সময় ব্যয় করে, তাহলে তাদের দক্ষতা ও কাজের ওপর প্রশ্ন তোলা হয়।

এখানেই শেষ করেননি কঙ্গনা। তার কথায়, রাজনীতিতে ভালো করে কাজ করার পাশাপাশি নিজেদের পেশাতেও কাজ করতে দেওয়া উচিত।

কঙ্গনার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি এমার্জেন্সি, বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। তার পর থেকেই কঙ্গনা সিনেমার পর্দা থেকে গায়েব। এমনকি, রাজনীতির আঙিনায় পা দিয়েও তেমন কিছু করতে পারেননি কঙ্গনা। এমনকি, বেশ কয়েক মাস হলো কঙ্গনার প্রযোজনা সংস্থার হাতে তেমন কাজ নেই। কোনোমতে চলছে তার হিমাচলের ক্যাফে।

সব মিলিয়ে কঙ্গনার এখন লড়াইয়ের সময়। এই সাক্ষাৎকারে সেই লড়াইয়ের কথাই জানালেন কঙ্গনা।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

এনসিপির সেই শীর্ষ নেতা স্থায়ী বহিষ্কার

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার 

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে বিজিএমইএ-জিআরআইর কৌশলগত অংশীদারত্ব

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি যেভাবে ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে

বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬

দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে, বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলার

১০

চট্টগ্রামে রাঙ্গুনিয়া-কাউখালী সড়ক যোগাযোগ বন্ধ

১১

স্পেনের মিডফিল্ডার ওলমোকে ‘ঘুসি’, মুখ খুললেন আর্জেন্টিনার সহকারী কোচ

১২

আর্জেন্টিনার জার্সি থেকে সরল ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

১৩

কিউআর কোড স্ক্যান করার আগে যে ৫টি বিষয় অবশ্যই দেখবেন

১৪

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

১৫

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

১৬

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

১৭

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

১৮

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

১৯

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

২০
X