বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ০৬:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

রাজনৈতিক রূপে ফিরলেন সালমান খান

সালমান খান। ছবি : সংগৃহীত
সালমান খান। ছবি : সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় হঠাৎ সালমান খানের একটি ছবি ঘিরে তৈরি হয় চাঞ্চল্য। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা যায়, সাদা পোশাক ও নেহরু কোট পরা সালমান দুই হাত তুলে জনতার উদ্দেশ্যে সালাম জানাচ্ছেন। সামনে জনসমুদ্র, উড়ছে সাদা পতাকা। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘দেখা হচ্ছে এক নতুন ময়দানে’। খবর : দ্য হিন্দু

ভারতের বিনোদন অঙ্গনে তারকাদের রাজনীতিতে যোগ দেওয়ার নজির নতুন নয়। অনেকেই সংসদ-বিধায়ক-মন্ত্রী হয়েছেন। তাই সালমান খানের এই রাজনৈতিক অবয়ব দেখে গুঞ্জন ছড়ায় যে, হয়তো তিনিও রাজনীতির মাঠে নামছেন। কিন্তু পরে জানা যায়, এটি ‘বিগ বস ১৯’-এর প্রচার কৌশলের অংশমাত্র।

সম্প্রতি জিও হটস্টার প্রকাশ করেছে ‘বিগ বস ১৯’-এর অফিসিয়াল টিজার। সেখানে ভোট ও রাজনীতিকে ঘিরে তৈরি হয়েছে এবারের সিজনের থিম, যার নাম- ‘ঘরওয়ালো কি সরকার’। অর্থাৎ, এবারের মৌসুমে বাড়ির নিয়মকানুন, শাস্তি ও সিদ্ধান্ত সবকিছুই নির্ধারিত হবে শুধু ‘বিগ বস’-এর হাতে নয়, বরং বাড়ির সদস্যদের সম্মিলিত মতামতের ভিত্তিতে।

এই থিম বোঝাতেই প্রচারে সালমান খানকে রাজনৈতিক নেতার রূপে তুলে ধরা হয়েছে। তাই দর্শকদের বিভ্রান্ত না হয়ে প্রস্তুত থাকার আহ্বান- কারণ সালমান ফিরছেন আগের মতোই, তবে একটু ভিন্ন আঙ্গিকে।

আগামী ২৪ আগস্ট থেকে জিও হটস্টার ও কালারস টিভিতে শুরু হবে ‘বিগ বস ১৯’-এর সম্প্রচার। এবার প্রতিযোগী হিসেবে থাকবেন ১৫ জন, যাদের মধ্যে রয়েছেন ছোট পর্দার পরিচিত মুখ, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং বাস্তব জীবনের কয়েকজন জুটি।

২০১২ সাল থেকে নিয়মিতভাবে ‘বিগ বস’ উপস্থাপনা করছেন সালমান খান। নতুন সিজনে তাকে পুরো সময় দেখা যাবে না- এ গুঞ্জন ছিল অনেক আগে থেকেই। তবে এবার জানা গেছে, সালমান প্রথম তিন মাস উপস্থাপনায় থাকবেন, পরে বিরতি নিয়ে গ্র্যান্ড ফিনালে-তে ফিরবেন। তার অনুপস্থিতিতে অনুষ্ঠানটি সামলাবেন ফারাহ খান, করণ জোহর এবং অনিল কাপুর।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১০

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১১

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১২

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৩

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১৪

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৫

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৬

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৭

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১৮

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

১৯

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

২০
X