বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:২৩ এএম
অনলাইন সংস্করণ

হেনস্তার শিকার ভারতীয় সংগীতশিল্পী

কণিকা কাপুর I ছবি: সংগৃহীত
কণিকা কাপুর I ছবি: সংগৃহীত

ভারতের মেঘালয়ের খোলা মঞ্চে পারফর্ম করছিলেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী কণিকা কাপুর। এরপর হঠাৎই যেন উল্লাসে মাতোয়ারা দর্শকসারির ভিড় ভেঙে মঞ্চে উঠে আসে এক ব্যক্তি। গান গাওয়ার মাঝেই গায়িকার পা ধরে টান এবং শরীরে অশালীন স্পর্শ করতে থাকেন ওই ব্যক্তিটি। মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় পুরো স্টেডিয়াম। সেই ভিডিও ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফুঁসছে সোশ্যাল মিডিয়া। এখন প্রশ্ন উঠেছে ভারতের নারী শিল্পীদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গত রোববার রাতে মেঘালয়ের মেগং ফেস্টিভ্যালে গান গাইছিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা। বলিউড শিল্পীর সুরেলা ম্যাজিকের সাক্ষী থাকতে উৎসবে উপচে পড়ে ভিড়।

সেদিন গায়িকার পরনে ছিল কালো টপ-জ্যাকেট। সঙ্গে গোলাপি প্যান্ট। শরীরী আবেদনেও যে গায়িকা নায়িকাদের দশ গোল দেওয়ার ক্ষমতা রাখেন, সেটা কণিকার অনুরাগীর সংখ্যাই বলে দেয়। কনসার্ট চলাকালীন বলিউড শিল্পীকে হাতের নাগালে পেয়ে এক অনুরাগী আচমকাই মঞ্চে উঠে পড়েন। আর তার পর যা কাণ্ড ঘটালেন ওই ব্যক্তি, তাতে নেটদুনিয়াজুড়ে আপাতত ধিক্কার জানাচ্ছেন সবাই।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, পেছন থেকে এসে প্রথমে কণিকার পা জড়িয়ে বসে পড়েন, তার পর ওই ব্যক্তির হাত সোজা উঠে যায় উপরের দিকে। কণিকা তখন মঞ্চে গানে মগ্ন। ঘটনার আকস্মিকতায় তিনিও হতভম্ব হয়ে পড়েন। পরিস্থিতি বেগতিক দেখে মঞ্চে ছুটে আসেন নিরাপত্তরক্ষীরা। কোনওরকমে ওই অনুরাগীকে মঞ্চ থেকে নিচে নামানো হয়।

আর সেই ক্যামেরাবন্দি মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই প্রশ্ন উঠে নারী নিরাপত্তা নিয়ে। নেটিজেনদের একাংশ মনে করিয়ে দিলেন, ‘তারকাদেরই যদি নিরাপত্তা না থাকে, তাহলে সাধারণ নারীদের নিরাপত্তা কোথায়?’ আবার কারও মন্তব্য, ‘খোলা মঞ্চে শয়ে শয়ে লোকের সামনে একজন গায়িকাকে অশালীনভাবে স্পর্শ করার স্পর্ধা একমাত্র ভারতেই পারে মানুষ।’

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১০

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১১

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১২

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৩

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৪

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৫

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৬

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৭

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৮

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৯

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

২০
X