মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ১২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

আসছে ‘ধুরন্ধর ২’, জানা গেল মুক্তির তারিখ

আসছে ‘ধুরন্ধর ২’। ছবি: সংগৃহীত
আসছে ‘ধুরন্ধর ২’। ছবি: সংগৃহীত

রণবীর সিং অভিনীত স্পাই-অ্যাকশন থ্রিলার ‘ধুরন্ধর’ এখন বক্স অফিসে দুর্দান্ত সাফল্যের ধারায় রয়েছে। আদিত্য ধর পরিচালিত এই সিনেমা মুক্তির পর থেকেই দর্শকদের প্রবল আগ্রহ কাড়ছে এবং তৃতীয় সপ্তাহেও শক্ত অবস্থান ধরে রেখেছে। উদ্বোধনী সপ্তাহ পার হলেও ছবিটির আয় থামার নাম নেই; বরং দিন দিন আরও জমজমাট হয়ে উঠছে বক্স অফিস দৌড়।

প্রথম পর্বের সাফল্যের মাঝেই নির্মাতারা ভক্তদের জন্য বড় চমক নিয়ে এসেছেন। ঘোষণা দেওয়া হয়েছে, ‘ধুরন্ধর ২’ মুক্তি পাবে ১৯ মার্চ ২০২৬। নতুন বছরের ঈদ সামনে রেখে এই তারিখ নির্ধারণ করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম মিন্ট জানায়, নির্মাতার এমন ঘোষণা দর্শক আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

তবে এই দিনে বক্স অফিসে বড় ধরনের প্রতিদ্বন্দ্বিতার আভাসও রয়েছে। নতুন বছরের একই তারিখে মুক্তির কথা রয়েছে যশ অভিনীত ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ ছবিটির। ফলে দুই তারকাবহুল ছবির মুখোমুখি লড়াই নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে, ঈদে মুক্তির কথা থাকলেও বক্স অফিস যুদ্ধ এড়াতে অজয় দেবগনের ‘ধামাল ৪’-এর মুক্তির তারিখ পরিবর্তন করা হয়েছে বলে জানা গেছে।

চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, ‘ধুরন্ধর’ কেবল একটি সফল সিনেমা নয়; বরং এটি একটি শক্তিশালী ফ্র্যাঞ্চাইজিতে পরিণত হওয়ার পথে। চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক সুমিত কাদেল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দাবি করেন, ‘ধুরন্ধর ভারতীয় সিনেমার সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজিগুলোর একটি হয়ে উঠতে পারে। দুই পর্ব মিলিয়ে বিশ্বব্যাপী আয় ২,০০০ কোটি রুপির বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।’

এদিকে ‘ধুরন্ধর’ মাত্র ১৫ দিনে বিশ্বব্যাপী আয় করেছে ৭৪৫ কোটি রুপি। আয়ের এই ধারা চলতে থাকলে খুব শিগগির সিনেমাটি হাজার কোটির ঘরে পৌঁছে যাবে বলে ধারণা বক্স অফিস বিশ্লেষকদের।

তারকাবহুল এই সিনেমায় রণবীর সিংয়ের পাশাপাশি অভিনয় করেছেন অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, আর. মাধবন ও অর্জুন রামপাল। গুরুত্বপূর্ণ চরিত্রে আরও রয়েছেন সারা অর্জুন, নবীন কৌশিক, রাকেশ বেদী ও ড্যানিশ পান্ডোর।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১০

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১১

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১২

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১৩

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৪

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৫

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৬

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৭

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৮

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৯

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

২০
X