মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

চমক রেখে বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কার প্রাথমিক দল ঘোষণা

শ্রীলঙ্কা ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
শ্রীলঙ্কা ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। প্রাথমিক দলে অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে দাসুন শানাকাকে। চারিথ আসালাঙ্কার স্থলাভিষিক্ত হলেন তিনি।

২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর অধিনায়কত্ব ছাড়েন হাসারাঙ্গা ডি সিলভা। তার জায়গায় গত বছরের জুলাইয়ে শ্রীলঙ্কা টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হন আসালাঙ্কা। অধিনায়ক হিসেবে ভালো করতে পারেননি তিনি। তার নেতৃত্বে ২৫ ম্যাচের মধ্যে ১১টিতে জয় ও ১২টিতে হারে শ্রীলঙ্কা।

দ্বিপাক্ষিক সিরিজে ভারত-নিউজিল্যান্ড-বাংলাদেশ ও পাকিস্তানের কাছে হারে লঙ্কানরা। পাশাপাশি গত এশিয়া কাপের ফাইনালেও উঠতে পারেনি শ্রীলঙ্কা।

শুধু অধিনায়ক হিসেবেই নয়, ব্যাট হাতেও ব্যর্থ হয়েছেন আসালঙ্কা। ২৫ ম্যাচের ২৩ ইনিংসে ব্যাট করে ১৯.৩৬ গড় এবং ১৩৫ স্ট্রাইক রেটে ৩৬৮ রান করেন আসালাঙ্কা। তাই আগামী বিশ্বকাপ পরিকল্পনায় আসালঙ্কাকে রাখেনি এসএলসি। এর আগেও শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিয়েছেন শানাকা। রেকর্ড ৫৩ ম্যাচে অধিনায়ক ছিলেন তিনি। তার অধীনে ২৪টিতে জয় ও ২৭টিতে হেরেছে শ্রীলঙ্কা।

বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কার প্রাথমিক দল: দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিল মিশারা, কুশল পেরেরা, ধনাঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকবেলা, জানিথ লিয়ানাগে, চারিথ আসালাঙ্কা, কামিন্দু মেন্ডিস, পবন রত্নায়েকে, সাহান আরাচিগে, হাসারাঙ্গা ডি সিলভা, মাহিশ থিকশানা, দুনিথ ওয়েলালাগে, দুশান হেমন্থ, ট্রাভিন ম্যাথু, বিজয়াকান্ত বিশ্বকান্ত, দুশমন্থ চামিরা, নুয়ান থুসারা, মাথিশা পাথিরানা, এসান মালিঙ্গা, প্রমোদ মাদুশান, দিলশান মাদুশঙ্কা, মিলান রত্নায়েকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X