কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

শত শত কামিকাজি ড্রোন কিনছে ভারত

কামিকাজি ড্রোন। ছবি: সংগৃহীত
কামিকাজি ড্রোন। ছবি: সংগৃহীত

শত শত কামিকাজি ড্রোন কিনছে ভারত। দেশটিতে এজন্য প্রায় দুই হাজার কোটি রুপি বরাদ্দ দেওয়া হয়েছে। অপারেশন সিঁদুর থেকে নেওয়া অভিজ্ঞতার ভিত্তিতে এসব ড্রোন কেনা হচ্ছে। এই ড্রোনগুলো তিনটি প্রতিরক্ষা বাহিনী ও বিশেষ বাহিনীর সক্ষমতা বাড়াতে ব্যবহার করা হবে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) এএনআইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিরক্ষা সূত্রে এএনআই জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনীর এ প্রস্তাবটি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। চলতি মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদের (ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল) উচ্চপর্যায়ের বৈঠকে এটি অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে।

ফাস্ট-ট্র্যাক প্রক্রিয়ার আওতায় বাস্তবায়িত এই প্রস্তাব অনুযায়ী, সেনাবাহিনী দেশীয় উৎস থেকে প্রায় ৮৫০টি লয়টারিং মিউনিশন (কামিকাজে ড্রোন) ও সেগুলোর লঞ্চার সংগ্রহ করবে। এরই মধ্যে বিভিন্ন উৎস থেকে সংগৃহীত বিপুলসংখ্যক লয়টারিং মিউনিশন ব্যবহার করছে ভারতীয় সেনা। ভবিষ্যতে প্রায় ৩০ হাজার এমন ড্রোন অন্তর্ভুক্ত করার পরিকল্পনাও রয়েছে, যাতে সব যুদ্ধ ইউনিটকে আধুনিকভাবে সজ্জিত করা যায়।

নতুন কাঠামো অনুযায়ী, সেনাবাহিনীর প্রতিটি পদাতিক ব্যাটালিয়নে একটি করে ‘অশনি প্লাটুন’ গঠন করা হবে। এই প্লাটুনগুলো শত্রু অবস্থান লক্ষ্য করে এবং সন্ত্রাসবিরোধী অভিযানে ড্রোন পরিচালনার দায়িত্ব পালন করবে।

অপারেশন সিঁদুরে ভারতীয় সেনাবাহিনী ব্যাপকভাবে ড্রোন ব্যবহার করে পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালায়। পেহেলগাম সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে পরিচালিত এই অভিযানের প্রথম দিনেই ৯টি লক্ষ্যবস্তুর মধ্যে সাতটিতে সফল হামলা চালানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১০

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

১১

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

১২

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

১৩

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

১৪

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

১৫

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

১৬

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

১৭

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

১৮

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

১৯

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

২০
X