মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

হাদির বিক্ষোভ মিছিল শেষে বাসের ধাক্কায় ছাত্রশিবির নেতা নিহত

নিহত রাফিউল ইসলাম। ছবি : সংগৃহীত
নিহত রাফিউল ইসলাম। ছবি : সংগৃহীত

বগুড়ার শেরপুরে শহীদ ওসমান হাদি হত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন রাফিউল ইসলাম নামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এক নেতা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে উপজেলার ঢাকা–বগুড়া মহাসড়কের মহিপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রাফিউল ইসলাম (২১) শেরপুর উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের রেজাউল করিমের ছেলে। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শেরপুর শহর শাখার সাথী এবং শহর শাখার ৫ নম্বর ওয়ার্ড সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও সহকর্মীদের মধ্যে গভীর শোক ও ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শহীদ ওসমান হাদী হত্যার প্রতিবাদে শেরপুর শহরে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেন রাফিউল ইসলাম। মিছিল শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে মহিপুর এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইব্রাহীম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে কালবেলাকে বলেন, দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X