সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ১২:৩৩ এএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ০৯:২০ এএম
অনলাইন সংস্করণ

হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে চিকিৎসককে অব্যাহতি

ডা. তাজিন আফরোজ। ছবি : সংগৃহীত
ডা. তাজিন আফরোজ। ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. তাজিন আফরোজ শাহকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) এনাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোতাহার হোসেন ভুঁইয়া স্বাক্ষরিত এক নির্দেশনায় তাকে অব্যাহতি দেন।

নির্দেশনায় বলা হয়, ‘আপনি সম্প্রতি শহীদ শরিফ ওসমান বিন হাদিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় আপনাকে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক, মেডিসিন বিভাগ থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হলো। এই আদেশ ১৯ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ হতে কার্যকর হইবে। আপনাকে কেনো স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, তা আগামী সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হলো।’

এ ছাড়া তাকে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের (বিডিএফ) সেক্রেটারি জেনারেল থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের (বিডিএফ) চেয়ারম্যান ডা. মো. শাহেদ রফি পাভেল স্বাক্ষরিত এক শোকজ বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে এ অব্যাহতি দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহকে উদ্দেশ করে বলা হয়, আপনি সম্প্রতি শহীদ শরীফ ওসমান বিন হাদিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেছেন, যা অগ্রহণযোগ্য। এমতাবস্থায় আপনাকে বিডিএফ-এর সেক্রেটারি জেনারেল পদ থেকে সাময়িক বরখাস্ত প্রদান করা হলো।

গত ১২ ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধের পর চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। তার মৃত্যুর পরপরই এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ওই চিকিৎসকের ফেসবুক আইডি থেকে কমেন্টে ওসমান হাদিকে নিয়ে কটূক্তি করার একটি স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরই জেরে চিকিৎসক তাজিন আফরোজের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

যদিও ডা. তাজিন আফরোজ তার ফেসবুক আইডি হ্যাকিংয়ের কবলে ছিল বলে দাবি করেন। এ নিয়ে পরে নিজের আইডিতে পোস্ট দিয়ে জানান, তার আইডি হ্যাক হয়েছিল, দাবি করা হয়েছিল টাকাও। আর ওসমান হাদিকে শহীদ উল্লেখ করে ছড়িয়ে পড়া মন্তব্যকে তিনি জঘন্য বলে অভিহিত করেন এবং দুঃখ প্রকাশ করেন।

পোস্টে তিনি লেখেন, ‘আজ সকাল থেকে দিনটা প্রচণ্ড খারাপ গিয়েছে। আমি ফেসবুকে খুব বেশি অ্যাকটিভ না, ১৬ ডিসেম্বর লাস্ট একটা দেশাত্মবোধক গান পোস্ট করি এবং তারপর দেখি যে মেসেঞ্জারে কিছু অপরিচিত আইডি থেকে আমাকে গালাগালি করা হয় এবং আমার ফেসবুক আইডি হ্যাক করা হয়। দীর্ঘ ২-৩ দিন প্রচেষ্টার পর আমি আজ সকালে আমার আইডিটি ফেরত পেতে সক্ষম হই।’

তিনি আরও বলেন, ‘আশ্চর্যজনকভাবে এরই মধ্যে বেশ কিছু লোকজনের কাছে আমার পক্ষ থেকে টাকা-পয়সা চাওয়া হয় এবং কিছু মানুষের পোস্টে আমার বরাত দিয়ে শহীদ ওসমান হাদিকে নিয়ে কিছু জঘন্য কথাবার্তা বলা হয়। আমি একজন পর্দা মানা, ৫ ওয়াক্ত নামাজ পরা হাজি মানুষ, ইসলামের পথে যুদ্ধ করা একজন শহীদ ব্যক্তিকে নিয়ে এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ কথা উচ্চারণ করার আমার প্রশ্নই আসে না।’

‘যারা আমাকে কাছ থেকে চেনেন, আমার আত্মীয়স্বজন, ছাত্র-ছাত্রী ও সতীর্থ, তারা এই ব্যাপারে আমার হয়ে গ্যারান্টি দিতে পারবেন। যদিও আইডি হ্যাক হওয়া আমার হাতে ছিল না, আমার বরাত দিয়ে যেখানে যেখানে আমাকে ফাসানোর জন্য খারাপ কমেন্ট করা হয়েছে ও টাকাপয়সা চাওয়া হয়েছে, তাদের সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X