বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

পদবি নিয়ে আলোচনায় আলিয়া

আলিয়া ভাট I ছবি : সংগৃহীত
আলিয়া ভাট I ছবি : সংগৃহীত

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। বি-টাউনে তিনি বরাবরই নিজের পোশাক এবং স্টাইল নিয়ে বেশ সচেতন থাকেন। তবে এবার নিজের পোশাকের মাধ্যমে শ্বশুরবাড়ি ও স্বামীর প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে নতুন করে আলোচনায় এসেছেন এই সুন্দরী।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি ভারতের মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে উপস্থিত হন আলিয়া ভাট, সে সময় তার পরনের শার্টে লেখা শ্বশুরবাড়ির পদবি ‘কাপুর’ নজর কাড়ে ভক্তদের।

বলিউডে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা সংস্থা ও শুটিং নিয়ে আলিয়ার ব্যস্ততা প্রচুর। তবে এত সব কাজের মাঝেও তিনি সংসার নিয়েও ব্যস্ত রয়েছেন। কাপুর পরিবারের পুত্রবধূ হিসেবে নিজের গর্বের কথা তিনি এর আগেও একাধিকবার প্রকাশ করেছেন। নিজের মা ও বোনের পাশাপাশি শাশুড়ি নীতু কাপুরের সঙ্গেও তার সম্পর্ক অত্যন্ত চমৎকার। দুই পরিবারেই সমান গুরুত্ব দিয়ে তিনি দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, বলিউডে দীর্ঘ আড়াই দশক ধরে বিভিন্ন পরিবারের দাপট থাকলেও কাপুর পরিবারকে অন্যতম প্রভাবশালী মনে করা হয়। ২০২২ সালে অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে বিয়ের পর থেকেই আলিয়া এই পরিবারের একজন সদস্য। কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখার কারণে প্রায়ই সংবাদের শিরোনামে আসেন আলিয়া ভাট।

এছাড়া বর্তমানে আলিয়া নির্মাতা সঞ্জয়লীলা বানসালির ‘আলফা’, ব্রক্ষ্মাস্ত্র পার্ট ২ এবং জি লে জারা সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১০

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১১

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১২

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৩

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৪

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৫

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৬

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৮

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৯

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

২০
X