বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

এবার মুখ খুললেন গোবিন্দ

গোবিন্দ। ছবি: সংগৃহীত
গোবিন্দ। ছবি: সংগৃহীত

বলিউডের রঙিন পর্দার আড়ালে এবার নেমে এলো বাস্তব জীবনের গাঢ় ছায়া। চার দশকের কাছাকাছি সময় ধরে যাদের দাম্পত্যকে আদর্শ উদাহরণ হিসেবে দেখা হতো, সেই গোবিন্দ-সুনীতা আহুজার সংসার আজ প্রশ্নের মুখে। পরকীয়া প্রেমের অভিযোগ, ভাঙনের গুঞ্জন আর দমবন্ধ করা নীরবতার মাঝেই এবার মুখ খুললেন গোবিন্দ নিজেই। দীর্ঘদিনের চাপা উত্তেজনা ভেঙে, ব্যক্তিগত জীবনের সবচেয়ে স্পর্শকাতর অধ্যায় নিয়ে খোলামেলা স্বীকারোক্তিতে নতুন করে তোলপাড় বলিউড।

ভারতীয় এক গণমাধ্যমকে গোবিন্দ বলেন, ‘আমি কখনো অভিযুক্ত হইনি? আমাকে যে অভিযুক্ত করছে, সেই আমার শৈশবের ভালোবাসা। ভালোবাসা আমার জীবনে কখনো ঠিকঠাক কাজ করেনি। আর এখন যে ভালোবাসাটা চলছে, তা কারও কারও মতে—বার্ধক্যের ভালোবাসা।’

গত বছরের ডিসেম্বরে টাইমস অব ইন্ডিয়াকে সাক্ষাৎকার দেন সুনীতা আহুজা। এ আলাপচারিতায় গোবিন্দর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ করেন। তিনি বলেন, “আমার জন্য ২০২৫ সাল খুবই খারাপ বছর। কারণ গোবিন্দকে নিয়ে বিতর্ক শুনতে হয়েছে। সে একটি মেয়ের সঙ্গে সম্পর্কে আছে। কিন্তু আমি জানি, সেই মেয়েটি অভিনেত্রী নয়। কারণ অভিনেত্রীরা এমন খারাপ কাজ করেন না। মেয়েটি গোবিন্দকে ভালোবাসে না, শুধু তার টাকা চায়।”

এর আগে গোবিন্দর আইনজীবী ইন্ডিয়া টুডেকে জানিয়েছিলেন, গোবিন্দকে ডিভোর্স লেটার পাঠান সুনীতা। সে খবর সামনে আসার পর বিচ্ছেদের চর্চা শুরু হয়। পরবর্তীতে এ দম্পতি তাদের সমস্যা মিটিয়ে নেন।

১৯৮৭ সালে বিয়ে করেন গোবিন্দ-সুনীতা। এ দম্পতির দুই সন্তান, তারা হলেন— মেয়ে টিনা ও ছেলে যশবর্ধন। ইতোমধ্যে রুপালি জগতে নাম লেখিয়েছেন গোবিন্দর মেয়ে টিনা আহুজা। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘সেকেন্ড হ্যান্ড হাজবেন্ড’ সিনেমায় দেখা গেছে তাকে। এদিকে পরিচালক সাই রাজেশের হাত ধরে খুব শিগগির বলিউডে অভিষেক হতে যাচ্ছে যশবর্ধনের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১০

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১১

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১২

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৩

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৪

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৫

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৬

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৭

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৮

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৯

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X