রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১০:৫১ এএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ১০:৫২ এএম
অনলাইন সংস্করণ

অ্যাটলির বিজ্ঞাপনচিত্রে রণবীর-শ্রীলীলা

অ্যাটলির বিজ্ঞাপনচিত্রে রণবীর-শ্রীলীলা। ছবি : সংগৃহীত
অ্যাটলির বিজ্ঞাপনচিত্রে রণবীর-শ্রীলীলা। ছবি : সংগৃহীত

বলিউডে এখন সিনেমার মতোই বিজ্ঞাপনও হয়ে উঠেছে ব্লকবাস্টার প্রজেক্ট। কোনো তারকা যখন ব্র্যান্ডের মুখ হন, সেটি আর কেবল বিজ্ঞাপন থাকে না—পরিণত হয় এক ‘মিনি মুভি’-তে। এবার তেমনই এক ব্যয়বহুল বিজ্ঞাপন নিয়ে আলোচনা জমেছে ভারতীয় বিনোদন অঙ্গনে।

শোনা যাচ্ছে, রণবীর সিং, ববি দেওল ও শ্রীলীলাকে নিয়ে নতুন এক বিজ্ঞাপন নির্মাণ করছেন দক্ষিণী হিটমেকার অ্যাটলি কুমার। এটি কোনো সাধারণ কমার্শিয়াল নয়—প্রায় ১৫০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০৭ কোটি ৮৯ লাখ টাকা) ব্যয়ে নির্মিত হচ্ছে এটি! ভারতীয় গণমাধ্যম বলছে, এটি হতে যাচ্ছে ইতিহাসের অন্যতম ব্যয়বহুল বিজ্ঞাপনচিত্র।

একটি সূত্র জানায়, “অ্যাটলি কুমার ‘চিং’স দেশি চাইনিজ’-এর জন্য এই বিজ্ঞাপন নির্মাণ করছেন। এতে আবার ফিরছে রণবীর সিংয়ের জনপ্রিয় চরিত্র ‘ক্যাপ্টেন চিং’। তবে এবারের আয়োজন আরও বড়—চোখ ধাঁধানো অ্যাকশন, হাই-অ্যান্ড ভিএফএক্স আর অ্যাটলি-স্টাইলের এনার্জিতে ভরপুর।”

শুধু তাই নয়, বিজ্ঞাপনটির জন্য বানানো হয়েছে বিশাল সেট, শুটিং চলছে একাধিক আন্তর্জাতিক লোকেশনে। সিয়াসাত ডটকমের খবর অনুযায়ী, এই প্রজেক্টের বাজেট এমনকি সাম্প্রতিক কিছু বলিউড ছবির চেয়েও বেশি—যেমন ছাবা (১৩০ কোটি রুপি) বা রেইড টু (১২০ কোটি রুপি)।

অ্যাটলি কুমার দক্ষিণ ভারতীয় সিনেমার পরিচিত নাম। ২০১৩ সালে রাজা রানি দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর থেরি, মের্শাল, বিগিলি এবং শাহরুখ খানের জওয়ান—সব কটিই সুপারহিট।

এই বিজ্ঞাপনের পর অ্যাটলি আরও বড় স্বপ্ন দেখছেন—‘পুষ্পা’ তারকা আল্লু অর্জুনকে নিয়ে নতুন সিনেমা AA22×A6 বানাচ্ছেন তিনি। আনুমানিক বাজেট? প্রায় ৮০০ কোটি রুপি—বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪০০ কোটি টাকা!

অতএব, অ্যাটলির হাতে তৈরি এই নতুন বিজ্ঞাপন শুধু ব্র্যান্ড প্রোমোশন নয়—এ যেন বলিউডে শুরু হতে চলেছে বিজ্ঞাপন যুগের নতুন ‘সিনেমাটিক বিপ্লব’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X