বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০২:৩৯ পিএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০৩:০০ পিএম
অনলাইন সংস্করণ

অ্যাটলির নির্মাণে ববি-রণবীরের বাজিমাত

রণবীর সিং, শ্রীলীলা ও ববি দেওল । ছবি : সংগৃহীত
রণবীর সিং, শ্রীলীলা ও ববি দেওল । ছবি : সংগৃহীত

দক্ষিণী সিনেমার সীমানা পেরিয়ে বলিউডে এক নতুন অধ্যায় লিখছেন অ্যাটলি। ‘জওয়ান’-এ শাহরুখ খানের সঙ্গে তার জুটি এরই মধ্যে গড়েছে ইতিহাস। এবার তিনি ফিরেছেন আরও বড় চমক নিয়ে। আলো-ঝলমলে সেটে ধরা পড়েছে এক অনন্য যুগলবন্দি ববি দেওল ও রণবীর সিং। দুই প্রজন্ম ও দুই শক্তির বিস্ফোরণে অ্যাটলির ক্যামেরায় গড়ে উঠেছে এক সিনেমাটিক মহাযুদ্ধ।

সম্প্রতি মুক্তি পেয়েছে অ্যাটলির পরিচালনায় নির্মিত এক বিজ্ঞাপন। যেটি পূর্ণদৈর্ঘ্যের কোনো সিনেমা নয়, আবার সিনেমার চেয়ে কমও কিছু নয়। ১৫০ কোটি রুপিতে প্রথমবারের মতো অ্যাটলি নির্মাণ করেছেন একটি স্বল্পদৈর্ঘ্য বিজ্ঞাপন ফিল্ম। সিনেমাটিক সেই বিজ্ঞাপনে একসঙ্গে নজরে আসেন ববি দেওল ও রণবীর সিং। আর তাদের সঙ্গে ছিলেন হালের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলীলা।

প্রকাশিত বিজ্ঞাপনটি এমনভাবে সাজানো হয়েছে, যেন কোনো এক সিনেমার গল্প। প্রায় ৮ মিনিট দৈর্ঘ্যের ‘চিংস দেশি চাইনিজ’ ব্র্যান্ডের বিজ্ঞাপন ভিডিওতে ‘এজেন্ট চিং’ চরিত্রে নজরে আসেন রণবীর, ‘এজেন্ট মিরচি’ চরিত্রে শ্রীলীলা এবং খল-চরিত্রে ‘প্রফেসর নয়েস’রূপে নজরে আসেন ববি দেওল। গত ১৯ অক্টোবর ‘চিংস সিক্রেট’-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপলোড করা হয়। এর পর থেকেই মন্তব্যঘরে প্রশংসায় ভাসাচ্ছেন ভক্ত-অনুরাগীরা।

বিজ্ঞাপনটির নির্মাণ নিয়ে অ্যাটলি বলেন, ‘ভালো কাজের গোপন উপাদান হলো প্রেম’। তিনি এই বিজ্ঞাপনে এমন একটা অনুভূতি রাখতে চেয়েছেন, যা শুধু ব্র্যান্ড-প্রচার নয়, বরং দর্শককে আনন্দ দেবে।

অ্যাটলির পরিচালনায় নির্মিত এ বিজ্ঞাপনটি ঘিরে অনেক নেটিজেনের ধারণা, রণবীর সিং-এর আসন্ন ‘ধুরন্ধর’ সিনেমা মুক্তির আগেই নিজের ফেলে আসা স্টারডম ফিরে পেতে সাহায্য করবে এবং বলিউডে রণবীরের পুরোনো ব্লকবাস্টার সিনেমার মতো করে আবারও ঘুরে দাঁড়াতে সাহায্য করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X