বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ

আর্থিক প্রতারণার অভিযোগে গৌরী খানকে আইনি নোটিশ

গৌরী খান। ছবি : সংগৃহীত
গৌরী খান। ছবি : সংগৃহীত

বলিউড অভিনেতা শাহরুখ খানের স্ত্রী গৌরী খানকে আইনি নোটিশ পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ৩০ কোটি রুপির আর্থিক প্রতারণার মামলায় তার নাম জড়িয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নাল। যদিও শাহরুখ-পত্নীকে এখনো তলব করেনি ইডি।

গৌরি খান লক্ষ্ণৌয়ের রিয়েল এস্টেট কোম্পানি তুলসিয়ানি গ্রুপের শুভেচ্ছাদূত। সংস্থাটির বিরুদ্ধে গ্রাহক ও ব্যাংকের সঙ্গে প্রতারণার অভিযোগ রয়েছে। আর্থিক প্রতারণার পরিমাণ প্রায় ৩০ কোটি রুপি। ওই কোম্পানির সঙ্গে যুক্ত থাকায় গৌরীকে নোটিশ পাঠিয়েছে ইডি। তাকে এখনো তলব করা হয়নি, তবে দ্রুতই করা হতে পারে বলে জানা গেছে। শুভেচ্ছাদূত হওয়ার জন্য কোম্পানিটি থেকে কত টাকা নিয়েছেন, এ বিষয়ে গৌরীর কাছে জানতে চাওয়া হয়েছে ইডির পক্ষ থেকে।

উল্লেখ্য, মাসখানেক আগে লক্ষ্ণৌয়ের সুশান্ত গলফ সিটির পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করেছিলেন মুম্বাইবাসী যশোবন্ত। তার অভিযোগ, ৮৬ লাখ রুপি দেওয়ার পরও ফ্ল্যাটের চাবি হাতে পাননি তিনি। যশোবন্তের দাবি, গৌরী খান কোম্পানিটির শুভেচ্ছাদূত, তাই এই বিশ্বাসভঙ্গের দায় তার ওপরেও বর্তায়। তাই শাহরুখ-পত্নীর বিরুদ্ধে তিনি অভিযোগ দায়ের করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১০

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১১

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১২

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১৩

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১৪

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

১৫

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

১৬

রাজধানীতে আজ কোথায় কী

১৭

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

১৮

বিশ্ব বাবা দিবস আজ

১৯

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

২০
X