কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১০:১২ এএম
অনলাইন সংস্করণ

গৌরী খানের পরামর্শেই বদলে যায় অমৃতার ভাগ্য

গৌরী খান ও অমৃতা রাও I ছবি: সংগৃহীত
গৌরী খান ও অমৃতা রাও I ছবি: সংগৃহীত

বলিউডের পর্দার পেছনে লুকিয়ে থাকে অনেক অজানা অধ্যায়ের গল্প। এমনই এক চমকপ্রদ তথ্য উন্মোচন করলেন ‘ম্যায় হুঁ না’–র পরিচালক ফারাহ খান। শাহরুখ খানের বিপরীতে যে চরিত্রে দর্শক অমৃতা রাওকে ভালোবেসেছিলেন, সেখানে প্রথম পছন্দ কিন্তু তিনি ছিলেন না! বরং সেই চরিত্রের জন্য চূড়ান্ত হয়েছিলেন আয়েশা টাকিয়া—কিন্তু শুটিং শুরুর মাত্র দুই সপ্তাহ আগে হঠাৎই সিনেমাটি থেকে সরে যান তিনি।

২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ম্যায় হুঁ না’ শুধু শাহরুখ খানের ক্যারিয়ারের নয়, বরং কোরিওগ্রাফার থেকে পরিচালক হিসেবে ফারাহ খানের জীবনেরও টার্নিং পয়েন্ট ছিল। এই ছবির মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ ঘটে তার।

সম্প্রতি নিজের এক ভ্লগে অমৃতা রাওয়ের বাড়িতে গিয়ে সেই সময়ের স্মৃতিচারণা করেন ফারাহ। তিনি বলেন, 'শুটিং শুরু হওয়ার দুই সপ্তাহ বাকি, দার্জিলিংয়ের লোকেশন বুক করা, পোশাক প্রস্তুত—সব ঠিকঠাক। ঠিক তখনই জানতে পারি, আয়েশা টাকিয়া আর ছবিটিতে কাজ করবেন না।'

ফারাহ জানান, আয়েশা তখন ইমতিয়াজ আলির এক ছবির কাজে ব্যস্ত ছিলেন। ফোনে কথা বলার সময় আয়েশা জানিয়ে দেন, শিডিউল জটিলতার কারণে ‘ম্যায় হুঁ না’-তে কাজ করা সম্ভব নয়।

পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন শাহরুখ খানের স্ত্রী ও ছবির সহপ্রযোজক গৌরী খান। তিনি ফারাহকে পরামর্শ দেন অমৃতা রাওয়ের সঙ্গে দেখা করতে। প্রথমে সন্দিহান থাকলেও অমৃতার অডিশনেই বদলে যায় ফারাহর মত।

ফারাহ বলেন, 'ও সাধারণ পোশাকে এসেছিল, মনে হয়নি চরিত্রের সঙ্গে মানাবে। কিন্তু যখন ক্যামেরার সামনে কান্নার দৃশ্যটা করল—একেবারে বদলে গেল পরিবেশ! ওর চোখে সেই তীব্রতা ছিল যা আমি খুঁজছিলাম।'

অবশেষে ‘ম্যায় হুঁ না’-তে সেই চরিত্রে অভিনয় করেন অমৃতা রাও, এবং ছবিটি মুক্তির পর তার অভিনয় প্রশংসিত হয় দর্শক-সমালোচকের কাছে। অন্যদিকে, পরিচালক হিসেবে ফারাহ খানও পান বলিউডে নিজের স্থায়ী আসন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে জয়ে শুরু বাংলাদেশের

'অফিস রোমান্স' দিয়ে আবারও সাফল্যের চূড়ায় জেনিফার

বাজারে আসছে রংপুরের সুস্বাদু হাঁড়িভাঙা আম

বেনজীরের গ্রেপ্তারের খবরে তার পুরনো বক্তব্য ভাইরাল

আগ্নেয়গিরিতে পড়ে প্রাণ হারালেন ইয়েমেনের ‘স্পাইডার-ম্যান’

এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের

যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননের রাজধানীতে ইসরায়েলি হামলা, নিহত ২

এএইউবির ২০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রাজধানীর খালগুলোর সীমানা নির্ধারণে ২ সিটির কমিটি গঠন

লেবাননে ইসরায়েলি বাহিনীর ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা

১০

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. তোজাম্মেল হোসেনকে সংবর্ধনা

১১

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলাকারীদের গ্রেপ্তারসহ ছয় দাবি আইএসপিএবির

১২

প্রথম ম্যাচে ড্র করেও যারা বিশ্বজয় করেছিল: ইতিহাস যা বলে

১৩

শপিংমল-মার্কেট খোলা রাখার সময় নিয়ে গণবিজ্ঞপ্তি, অমান্য করলেই ব্যবস্থা

১৪

২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৪ শিশুর, মৃত্যু বেড়ে ৬৫২

১৫

জাবি শিক্ষার্থীকে নির্যাতন : প্রধান আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৬

গ্রেপ্তারের পর নতুন করে আলোচনায় বেনজীরের সব অপকর্ম

১৭

বিশ্ব রক্তদাতা দিবস আজ

১৮

সৌদিতে অভিযানে এক সপ্তাহে ৮ হাজার প্রবাসী বহিষ্কার

১৯

‘শিবিরের অপপ্রচার ও গুম-নাটকের’ বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

২০
X