বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৯ এএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৬ পিএম
অনলাইন সংস্করণ

বিপাকে শাহরুখ-গৌরী, বিতর্কে আরিয়ান

শাহরুখ খান, গৌরী খান ও আরিয়ান খান । ছবি : সংগৃহীত
শাহরুখ খান, গৌরী খান ও আরিয়ান খান । ছবি : সংগৃহীত

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত আরিয়ানের ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’কে ঘিরে বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী খানের শুরু হলো নতুন আইনি লড়াই। প্রাক্তন এনসিবি অফিসার সামীর ওয়াংখেড়ে এবার সরাসরি আঘাত হানলেন রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও ওটিটি জায়ান্ট নেটফ্লিক্সের বিরুদ্ধে। দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়ে তিনি দায়ের করলেন মানহানির মামলা, দাবি করলেন চমকে দেওয়া ২ কোটি রুপির ক্ষতিপূরণ।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, এই মামলার মূল বিষয় হলো, আরিয়ান খানের পরিচালনায় নির্মিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’, যা সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। ওয়াংখেড়ের অভিযোগ, এই সিরিজে তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপমান করা হয়েছে এবং আইন পরিষেবার সঙ্গে যুক্ত বিভিন্ন বিভাগকে খাটো করে দেখানো হয়েছে। তার মতে, এ ধরনের গল্প উপস্থাপনা সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি খারাপ মনোভাব তৈরি করতে পারে।

তিনি দাবি করেছেন, সিরিজটির এক দৃশ্যে ‘সত‍্যমেব জয়তে’ সংলাপ উচ্চারণের পর একটি অশ্লীল ইঙ্গিত দেখানো হয়, যা তার মতে জাতীয় সম্মান আইন, ১৯৭১ অনুসারে গুরুতর অপরাধ। এক বিবৃতিতে ওয়াংখেড়ে বলেন, ‘এই সিরিজের মাধ্যমে শুধু আমার ব্যক্তিগত সম্মানহানিই হয়নি; বরং মাদকবিরোধী সংস্থাগুলোর ভাবমূর্তিও ক্ষুণ্ণ হয়েছে। বিশেষত যখন আমার ও আরিয়ান খানের মামলাগুলো এখনো বিচারাধীন, তখন এ ধরনের কনটেন্ট আইনগত দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ অনৈতিক ও অনুচিত।’ ক্ষতিপূরণ বাবদ তিনি দাবি করেছেন ২ কোটি রুপি।

তিনি আরও জানান, আদালত যদি তার পক্ষে রায় দেন, তাহলে ওই ২ কোটি রুপির ক্ষতিপূরণ তিনি ক্যানসার রোগীদের চিকিৎসার জন্য টাটা মেমোরিয়াল হাসপাতালে দান করবেন। তিনি বলেন, ‘এই অফিসাররা নিজেদের জীবনকে বিপন্ন করে সমাজকে রক্ষা করেন। তাদের নিয়ে এমন উপহাস মেনে নেওয়া যায় না।’

যদিও বিষয়টি নিয়ে এখন পর্যন্ত রেড চিলিস কিংবা নেটফ্লিক্সের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১০

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১১

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১২

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৩

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১৪

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৫

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৬

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৭

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১৮

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

১৯

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

২০
X