বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৪, ০১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

সুখবর দিলেন সালমান খান 

সুখবর দিলেন সালমান খান 
সুখবর দিলেন সালমান খান 

ঈদ মানেই বলিউডের ভাইজানের সিনেমা। সালমান খানের ভক্তরা মুখিয়ে থাকেন ঈদে প্রিয় তারকার সিনেমা দেখার জন্য। এবারের ঈদে মুক্তি পায়নি নায়কের কোনো সিনেমা। স্বাভাবিকভাবেই ভক্তদের মন খারাপ।

তবে ভক্তদের জন্য সুখবর দিয়েছেন সালমান। ঈদের দিনেই সেই সুখবরটি দিলেন তিনি। বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঘোষণা করলেন নতুন সিনেমার নাম। সেই সঙ্গে সিনেমাতে তার চরিত্রটি নিয়েও আভাস দিলেন।

সম্প্রতি সালমান নতুন সিনেমার ঘোষণা করেছিলেন। তখন তিনি জানিয়েছিলেন, ‘গজনি’র পরিচালক এ আর মুরুগাদসের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। সিনেমাটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। ঈদের দিন সিনেমার নাম প্রকাশ্যে আনলেন তিনি। সিনেমার নাম ‘সিকান্দার’।

এবারের ঈদে মুক্তি পেয়েছে দুটি হিন্দি ছবি। সেই প্রসঙ্গে টেনে সিনেমার নাম ঘোষণা করে সামাজিক মাধ্যমে সালমান খান লিখেছেন, এই ঈদে ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ আর ‘ময়দান’ দেখুন এবং আগামী বছর ‘সিকান্দারের’ সঙ্গে এসে আলাপ করবেন। আপনাদের ঈদের শুভেচ্ছা।

গুঞ্জন শোনা যাচ্ছে, সিনেমায় সালমানের বিপরীতে ইন্ডাস্ট্রির প্রথম সারির কোনো অভিনেত্রীর কথা ভাবা হচ্ছে। সিনেমাটি আগামী বছর ঈদে মুক্তি পাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় ইসরায়েলি হামলায় হামাসের নৌবাহিনীর কমান্ডার নিহত

নিয়ন্ত্রণহীন পিকআপ কেড়ে নিল নবম শ্রেণির শিক্ষার্থীর প্রাণ

ভাড়া নৈরাজ্য, অটোরিক্সা-সিএনজি আটকে দিল শিক্ষার্থীরা

যবিপ্রবির উপ-উপাচার্য হলেন খুবি অধ্যাপক শেখ মাহমুদুল হাসান

হু হু করে বাড়ছে তিস্তার পানি, বন্যার শঙ্কা

নতুন পে-স্কেলে বাড়তে পারে যেসব সুবিধা

অপতথ্যের ভিড়ে খবরের ভেতরের খবর বের করুন, সাংবাদিকদের তথ্য সচিব

চউকের ফাইলবন্দি দুর্নীতি, ইলিয়াসের ‘আলাদিনের চেরাগ’

রাজধানীর ফ্ল্যাটে মিলল পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ

লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি যে আহ্বান জানাল ইরান

১০

আর্জেন্টিনার ম্যাচ চলাকালে বিদ্যুৎ বিভ্রাট, বিদ্যুৎ অফিসে ভাঙচুর ফুটবলপ্রেমীদের

১১

রূপগঞ্জে জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্পের সরকারি অনুদান প্রদান

১২

আনোয়ার ইস্পাতের আয়োজনে রুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

১৩

‘আগামী ৩০ দিন হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে’

১৪

তাপপ্রবাহের মধ্যেই ইউরোপে তীব্র অগ্ন্যুৎপাত

১৫

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১৬

উত্তরবঙ্গের শিল্পায়ন ও বাজার সম্প্রসারণে দেশবন্ধু গ্রুপের কার্যক্রম জোরদার

১৭

জামায়াত এমপির প্রকল্প বরাদ্দে স্বজনপ্রীতির অভিযোগ

১৮

ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ট্রাম্প

১৯

চট্টগ্রামে গ্যাস পাইপলাইন ফেটে আগুন

২০
X