বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৪, ০৯:২৮ পিএম
আপডেট : ০৯ মে ২০২৪, ১২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

নজর কাড়লেন আলিয়া

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ছবি : সংগৃহীত
বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ছবি : সংগৃহীত

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। বিশ্বের অন্যতম বড় ফ্যাশন ইভেন্ট মেট গালাতে শাড়ি পরে লাল গালিচায় হেঁটে নজর কাড়লেন সবার। শাড়িতে ট্র্যাডিশনাল লুকে অনবদ্য এক আলিয়াকে দেখল সবাই। হলিউড তারকাদের হার মানিয়ে ক্যামেরার সব আলো যেন একাই তার দিকে টেনে নিলেন এই অভিনেত্রী।

ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্যমতে, এদিন ভারতীয় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা শাড়িতে ট্র্যাডিশনাল লুকে লাল গালিচায় হাজির হন তিনি। আলোচিত এই শাড়িটি তৈরি করতে সময় লেগেছে ১৯০৫ ঘণ্টা।

এটি বানাতে কাজ করেছেন ১৬৩ জন কর্মচারী। এতে সিল্ক ফ্লস, গ্লাস বিডিং এবং রত্নপাথর দিয়ে হাতের কাজ করা হয়েছে। সঙ্গে রয়েছে গোলাপি এবং সবুজ রঙের ফুল, পুঁতির ট্যাসেল। যার বাজারমূল্য গোপন রাখা হয়েছে।

মেট গালায় এটি ছিল আলিয়া ভাটের দ্বিতীয় উপস্থিতি। ২০২৩ সালে মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের আইকনিক সিঁড়িতে প্রথমবার পা রাখেন আলিয়া।

আলিয়া সম্প্রতি তার প্রযোজিত ‘জিগরা’ সিনেমার শুটিং শেষ করেছেন। আগামী সেপ্টেম্বর মাসে ভাসান বালা পরিচালিত সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১০

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১১

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১২

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৩

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৪

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১৫

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

১৬

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

১৭

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

১৮

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

১৯

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

২০
X