বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১১:১৬ এএম
অনলাইন সংস্করণ

ফের একসঙ্গে রণবীর-আলিয়া

রণবীর সিং ও আলিয়া ভাট I ছবি: সংগৃহীত
রণবীর সিং ও আলিয়া ভাট I ছবি: সংগৃহীত

ফের জুটি বাঁধতে চলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং ও অভিনেত্রী আলিয়া ভাট। এই নিয়ে তারা কেউই মুখ না খুললেও বি-টাউনে গুঞ্জন রয়েছে ‘প্রলয়’ সিনেমায় আবারও একসঙ্গে অভিনয় করতে চলেছেন আলিয়া ও রণবীর। আর এই গুঞ্জন যদি সত্যিই হয় তাহলে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র পর ফের একসঙ্গে দেখা যাবে এই তারকা যুগলকে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, নির্মাতা জয় মেহতা পরিচালিত জম্বি থ্রিলার ঘরানার এই ছবিতে নায়িকার চরিত্রে পরিচালকের প্রথম পছন্দ হিসেবে উঠে এসেছে আলিয়ার নাম।

আরও জানা যায়, এই ছবিতে নারী চরিত্রই মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু। সিনেমায় তাকে প্রেমিকার ভূমিকায় নয় বরং একবারে অন্যভাবে আবিষ্কার করবেন দর্শক।

সূত্রের খবর থেকে আরও জানা যায়, যদি সবকিছু ঠিক থাকে তাহলে ২০২৬ সালের আগস্ট মাসেই শুরু হবে এই ছবির শুটিং। আসন্ন নতুন বছরের জানুয়ারি মাসে প্রি-প্রোডাকশন সংক্রান্ত সমস্ত আলোচনার পরই ছবি নিয়ে আলোচনায় বসবেন নির্মাতা। সিনেমায় হিংসা, খুনোখুনি ও প্রাকৃতিক বিপর্যয়ের পর বিধ্বস্ত এক সমাজের ছবিই নাকি চিত্রায়িত হবে বলে জানা যাচ্ছে।

এর আগে ‘গল্লি বয়’ ও ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’-এর মতো আলোচিত ও সফল ছবিতে একসঙ্গে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন রণবীর সিং ও আলিয়া ভাট। তাই নতুন করে তাদের জুটি বাঁধার গুঞ্জন সত্যি হলে, বলিউডপ্রেমীদের জন্য তা যে আরও এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে উঠবে বলে আশা করা যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X