বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

আলিয়া ‘সুযোগসন্ধানী’, সমর্থন দিলেন অনন্যা

আলিয়া ভাট ও অনন্যা পান্ডে I ছবি: সংগৃহীত
আলিয়া ভাট ও অনন্যা পান্ডে I ছবি: সংগৃহীত

ঝলমলে স্পটলাইট আর ক্যামেরায় হাসির আড়ালে বলিউডে সম্পর্ক যে সবসময় মসৃণ থাকে না, তা আবারও স্পষ্ট হলো। নায়িকাদের ‘ক্যাটফাইট’ নিয়ে সিনেদুনিয়ার ইতিহাস কম রঙিন নয়—কখনো শুটিং সেটে থাপ্পড়ের গুঞ্জন, কখনো ভ্যানিটি ভ্যান দখল নিয়ে কানাঘুষায় উত্তাল হয়েছে বিনোদন দুনিয়া। সেই পুরোনো তালিকায় এবার নতুন করে আগুন ঢাললেন অনন্যা পান্ডে। এবার সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা আলিয়া ভাটকে ‘সুযোগসন্ধানী’ বলে দাবি তুললে সেখানে সমর্থন দিয়েছেন এই সুন্দরী।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বিতর্কের সূত্রপাত হয় আলিয়ার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টকে ঘিরে। যেখানে তিনি সম্প্রতি মুক্তি পাওয়া ‘হক’ সিনেমার জন্য ইয়ামি গৌতমের ভূয়সী প্রশংসা করে নিজেকে তার ‘ফ্যান’ বলে দাবি করেছিলেন। আর এখান থেকেই শুরু হয় বিতর্কের।

সেই পোস্ট নিয়ে নেটাগরিকদের একাংশের অনুমান, ‘ধুরন্ধর’ সিনেমার নির্মাতা আদিত্য ধরের সিনেমায় কাজ পাওয়ার জন্যেই তার স্ত্রী ইয়ামিকে প্রশংসা করছেন আলিয়া।

এদিকে রণবীর সিং ভালো বন্ধু হওয়া সত্ত্বেও রিলিজের আগে-পরে ‘ধুরন্ধর’ সিনেমার জন্য কোনোরকম শুভেচ্ছা জানাননি আলিয়া। তবে সে কারণ হিসেবে উঠে আসে আলিয়ার সৎভাই রাহুল ভাটের সঙ্গে ২৬/১১ মুম্বাই হামলার অন্যতম অভিযুক্ত ডেভিড হেডলির যোগাযোগ ছিল, সেইজন্যেই ভাটকন্যা ‘ধুরন্ধর’ নিয়ে কোনো পোস্ট করেননি।

কিন্তু আদিত্য পরিচালিত ছবি হাজার কোটির গণ্ডি পেরোতে না পেরোতেই আলিয়ার কাছ থেকে শুভেচ্ছাবার্তা আসে, যা গত দুদিন ধরে আলোচনায়। তাই নেটিজেনদের দাবি, আদিত্য ধরের ছবিতে কাজ পাওয়ার জন্যেই এবার ইয়ামির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তিনি।

সেই পরিপ্রেক্ষিতেই আলিয়াকে ‘সুযোগসন্ধানী’ বলে নেটিজেনদের এক পোস্ট ভাইরাল হয়ে যায়। যেখানে লাইক দিতে দেখা যায় অনন্যা পান্ডেকেও।

প্রসঙ্গত, বর্তমান সময়ে আলিয়ার সঙ্গে ভালো সম্পর্ক নেই অনন্যার। কারণ হিসেবে উঠে আসে গত বছর অনুষ্ঠিত হয় ফিল্মফেয়ার ওটিটি অনুষ্ঠান। সেখানে অনন্যাকে দেখে না চেনার ভান করেন আলিয়া ভাট। শুধু তাই নয়, ভিকি কৌশলকে দেখতে পেয়ে তাকে পাশ কাটিয়ে চলে যান আলিয়া। তাই নেটিজেনরা মনে করছেন সে কারণে হয়তো তিনি আলিয়াকে ‘সুযোগসন্ধানী’ বলে কটাক্ষ করা পোস্টে লাইক দিয়েছেন অনন্যা পান্ডে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এফআইসিসিআই এফডিআই সম্মেলনে বিসিএসআইআরের সঙ্গে যৌথ উদ্ভাবন তুলে ধরল নেসলে বাংলাদেশ

অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল নতুন জাতীয় জরুরি সতর্কবার্তা

দুঃস্বপ্ন কাটিয়ে ক্লাসরুমে ওয়াসিফা, ভালোবাসায় বরণ করল বন্ধুরা

ইরানে হামলা বন্ধের ‘আসল কারণ’ জানালেন মার্কিন রাষ্ট্রদূত

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

পাহাড়িয়াপাড়ার মাটির স্কুল, কাদা পেরিয়ে স্বপ্নের পাঠশালা

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা / হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

এসএমসিতে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন নতুনরাও

চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা

রাইড শেয়ারিংয়ে বাড়তি ভাড়ার খড়্গ, প্রতিকারে ভোক্তা অধিকার অধিদপ্তর

১০

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

১১

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি

১২

কালবেলায় সংবাদ প্রকাশ / শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো নীলার

১৩

এক বছর পর আবার চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

১৪

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

১৫

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার

১৬

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৭

ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি

১৮

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

১৯

বক-পানকৌড়ির কলতানে সন্ধ্যা নামে যে গ্রামে

২০
X