কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ

থানায় আক্রমণ করবেন না প্লিজ : সিয়াম আহমেদ 

থানায় আক্রমণ করবেন না প্লিজ : সিয়াম আহমেদ 
থানায় আক্রমণ করবেন না প্লিজ : সিয়াম আহমেদ 

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষ নেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। ফেসবুকের পাশাপাশি প্রতিবাদে রাজপথেও নেমেছিলেন তিনি।

সোমবার (৫ আগস্ট) ফেসবুকে ছাত্র আন্দোলন নিয়ে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন সিয়াম। তিনি লিখেছেন, প্রিয় তারুণ্য, তোমরা এক অভূতপূর্ব আন্দোলনের মাধ্যমে ইতিহাস তৈরি করেছ। নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখছি আমরা। কিন্তু আজ বিকেল থেকে এখন পর্যন্ত যেসব ঘটনা দেখছি, তা ভীষণ ভীষণ দুঃখজনক।

সিয়াম আরও লিখেছেন, এখন আমাদের অনেক দায়িত্ব। আমাদের কাজ এখনও শেষ হয়ে যায়নি। প্রতিটি ধর্মাবলম্বীর মানুষ আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। এই বাংলাদেশ মুসলমানের, এই বাংলাদেশ হিন্দুর, এই বাংলাদেশ বৌদ্ধ, খ্রিষ্টান সবার। এদেশের কারও বাসায় আগুন দেওয়া যাবে না। যারা এসব করছে, তারা নিঃসন্দেহে দুর্বৃত্ত। তাদের প্রতিহত করতে হবে। মহল্লায় মহল্লায় আমাদের সবাইকে সজাগ হতে হবে।

তিনি লিখেছেন, থানায় আক্রমণ করবেন না প্লিজ। কোনো রাজনৈতিক নেতা-সংগঠনের বাসা কিংবা অফিসে আগুন আর ভাঙচুরের মতো প্রতিহিংসামূলক আচরণ থেকে নিবৃত্ত রাখতে হবে নিজেদের। গণমাধ্যমগুলোর অফিসে আক্রমণ করবেন না, সবাই সবার লিমিটেশন মাথায় রেখে যথাসাধ্য চেষ্টা করেছে। কোনো ভাস্কর্য ভাঙবেন না। আমাদের আরও সভ্য হতে হবে, উদার হতে হবে, মানবিক হতে হবে। দেশের সম্পদ রক্ষা করতে হবে। আমাদের আরও অনেক অনেক কাজ বাকি। সবাই সবার পাশে দাঁড়াই। দেশটা আমাদের, আমাদেরই দায়িত্ব নিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

১০

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

১১

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

১২

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

১৩

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১৪

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১৫

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১৬

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১৭

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৮

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৯

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

২০
X