বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৫, ০৪:৩৩ পিএম
আপডেট : ১২ মার্চ ২০২৫, ০১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

‘দাগি’র টিজারে ‘কয়েদি’ নিশো (ভিডিও)

‘দাগি’র টিজারে ‘কয়েদি’ নিশো (ভিডিও)

অপেক্ষা শেষ হলো। আফরান নিশো হাজির হলেন পর্দার ‘দাগি’ হয়ে। প্রায় দুই বছর পর নতুন সিনেমায় নতুন লুকে তিনি হাজির হলেন দর্শকদের সামনে। ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে আফরান নিশো অভিনীত সিনেমা ‘দাগি’। এর টিজার প্রকাশ পেয়েছে ১১ মার্চ বিকেলে। আর তাতেই নড়েচড়ে বসেছেন ভক্ত–দর্শকরা।

১ মিনিট ৭ সেকেন্ডের টিজারে আফরান নিশোকে পাওয়া গেছে ৩টি ভিন্ন লুক ও পরিস্থিতিতে। সিনেমার তার চরিত্রের নাম নিশান। প্রথমে তিনি হাজির হন বড় চুলে, মাঝখানে তাকে পাওয়া যায় ছোট চুল বা স্বাভাবিকভাবেই আর একদম শেষে তিনি হাজির হন কয়েদির পোশাকে। তার কয়েদি নম্বর ৭৮৬। টিজারে অভিনেত্রী তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিমকেও দেখা গেছে।

সিনেমাটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। ‘দাগি’ তার পরিচালিত দ্বিতীয় সিনেমা। টিজার প্রকাশের প্রতিক্রিয়ায় নির্মাতা বলেন, দর্শকরা টিজারটি পছন্দ করছেন, এটা আনন্দের। তবে দর্শকদের বলতে চাই, এটা তো মাত্র প্রথম ঝলক; চমকের অনেক কিছুই একে একে আসতে থাকবে। যারা আমার কাজ সম্পর্কে জানেন কিংবা সিনেমাটি নিয়ে যে প্রত্যাশা রাখেন, আশা করছি তার সবই পাবেন ‘দাগি’ সিনেমায়।

১০ মার্চ সন্ধ্যা ৭টায় দাগি সিনেমার টিজার আসার ঘোষণা দেওয়ার পর থেকেই অপেক্ষার প্রহর গুনছিলেন দর্শক-ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মন্তব্যে তারা জানান দিচ্ছিলেন টিজারটি দেখার উৎকণ্ঠার কথা। চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে টিজার অ্যানাউন্সমেন্ট পোস্টে এক মন্তব্যকারী লিখেছেন, ‘দাগি শুধু একটা সিনেমা না, মনে হচ্ছে একটা আবেগ!’।

দীর্ঘ বিরতির পর দ্বিতীয় সিনেমা দর্শকদের সামনে আফরান নিশো। নতুন সিনেমার ঝলক নিয়ে দর্শকদের সামনে এসে কেমন লাগছে জানতে চাইলে অভিনেতা বলেন, ভবিষ্যতে কী হতে যাচ্ছে, টিজারটি তার ইঙ্গিত দিয়েছে মাত্র। এই সিনেমার প্রতিটি ফ্রেমে গভীর অর্থ রয়েছে। ‘দাগি’ এমন এক গল্প যা ভাগ্য এবং পরিণতি নিয়ে দর্শকদের মধ্যে প্রশ্ন তুলবে।

অভিনেত্রী তমা মির্জা বলেন, আগে থেকেই বুঝতে পারছিলাম ‘দাগি’ নিয়ে দর্শকদের আগ্রহ অনেক। টিজার প্রকাশের পর দর্শকদের ভালোবাসা আমাকে সিক্ত করছে। নিশো ভাই এবং আমার জুটির দ্বিতীয় সিনেমা এটি। আশা করছি দর্শকদের প্রত্যাশা পূরণ করবে সিনেমাটি।

‘দাগি’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশারসহ অনেকে। ‘দাগি’ মুক্তি আর প্রায়শ্চিত্তের গল্প, এ ধরনের গল্প দেশের দর্শক এর আগে দেখেনি বলে জানিয়েছেন নির্মাতা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাওরাঞ্চলে এক মাসে শিক্ষার মানোন্নয়ন না হলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী ববি

অস্ত্রের আস্তানায় র‍্যাবের হানা, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫

সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা

শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি : গোলাম পরওয়ার

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ২

লক্ষ্মীপুর / ‘টাকার বিনিময়ে’ প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, ১৬ নেতার পদত্যাগ

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ পরবর্তী স্নায়ুযুদ্ধ / স্পেনের ওপর প্রতিশোধ নিল আর্জেন্টিনা

বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

দাবি নিষ্পত্তিতে গতি আনতে না পারলে বিমা খাতে আস্থা ফিরবে না

১০

সড়কে প্রাণ গেল দুই বোনসহ ৩ জনের

১১

বিজ্ঞাপন চুক্তির প্রলোভনে ডেকে নিয়ে অভিনেত্রীকে শারীরিক নির্যাতন!

১২

ঢাবিতে ছাত্রীহলের ‘হয়রানিমূলক’ নিয়ম প্রত্যাহারের দাবি

১৩

২০৩০ বিশ্বকাপ কোথায়, সরাসরি কয়টি দেশ খেলবে?

১৪

সোনারগাঁয়ে ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার

১৫

সুপেয় পানির সংকটে পেকুয়ার একটি গ্রাম

১৬

২০৩৬ সালে অর্থের কোনো গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক

১৭

অহনার ‘বোন’ পরিচয় দিয়ে টাকা দাবি! সাবেক সহকারীকে কড়া হুঁশিয়ারি

১৮

ফ্রিল্যান্সারদের জন্য সুখবর

১৯

ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল করে ডিও পত্র তৈরি, সতর্কতা জারি

২০
X