বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বিরক্ত মেহজাবীন চৌধুরী

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ছবি : সংগৃহীত
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ছবি : সংগৃহীত

দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। নিজের জীবনের নানা মুহূর্ত কিংবা ভালো লাগা-মন্দ লাগার বিষয় শেয়ার করে থাকেন নিয়মিত। তবে এবার নেটিজেনদের বাজে মন্তব্য ও নেতিবাচক প্রতিক্রিয়া নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে দেওয়া এক ফেসবুক পোস্টে মেহজাবীন লেখেন, ‘কারও পোস্টে বাজে মন্তব্য করা, স্ল্যাং ব্যবহার করা অথবা ভুয়া প্রোফাইল দিয়ে কথা বলা আপনাকে সাহসী করে তোলে না। বরং এটা আপনার নীচ মানসিকতাকে প্রকাশ করে এবং আপনি আসলে কেমন মানুষ সেটাই দেখায়।’

তার এই বক্তব্যকে ঘিরে ভক্ত-অনুরাগীরা ইতিবাচক প্রতিক্রিয়া জানালেও পোস্টের নিচে কোনো মন্তব্য দেখা যায়নি। কারণ, মন্তব্যঘরটি তিনি বন্ধ রেখেছেন। তবে কোন প্রসঙ্গে বা কাকে উদ্দেশ্য করে এমন বক্তব্য দিয়েছেন, তা স্পষ্ট করেননি মেহজাবীন।

এর আগে তিনি কৃত্রিম প্রযুক্তির অপব্যবহার ও ডিপফেইক ভিডিও বৃদ্ধির মতো বিষয় নিয়ে সোচ্চার হয়েছিলেন। সে সময়ও সামাজিক সচেতনতার বার্তা দিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন এই অভিনেত্রী। তবে এবারের বক্তব্য ভিন্ন মাত্রার— সরাসরি নেটিজেনদের বাজে ভাষা ও অশ্লীল মন্তব্যের বিরুদ্ধে ক্ষোভ ঝরিয়েছেন তিনি।

এদিকে ২৬ সেপ্টেম্বর দেশের পৃক্ষাগৃহে মুক্তি পেয়েছে মেহজাবীন অভিনীত সিনেমা ‘সাবা’। সাবা নির্মিত হয়েছে মধ্যবিত্ত পরিবারের সংগ্রামী জীবনের গল্প নিয়ে। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। মাকসুদ হোসেনের পরিচালনায় সিনেমায় আহত মায়ের চরিত্রে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী। আরও রয়েছেন মোস্তফা মনওয়ার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন সপ্তাহ যেতেই নতুন উপাচার্য পেল জাবিপ্রবি

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আদ্-দ্বীনের দুই কর্মীকে অব্যাহতি

ঋতুপর্ণার গোলে সমতা, স্বপ্ন বাড়ল বাংলাদেশের

কখন, কীভাবে দেখবেন আর্জেন্টিনা-হন্ডুরাসের ম্যাচ

রামিসা হত্যা মামলার রায় রোববার

সাইবার ঝুঁকি ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের জন্য বড় বিপদ : তথ্যমন্ত্রী

১৯৭৮ বিশ্বকাপ : আর্জেন্টিনার গৌরব, নাকি বিশ্বকাপের কলঙ্ক?

‘মিড-ইয়ার শপিং ফেস্টে’ আকর্ষণীয় অফার দিচ্ছে দারাজ

জীবনের অর্থ নিয়ে রহস্যময় পোস্টে ফের আলোচনায় ঐশ্বরিয়া

ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

১০

গোপন বৈঠক করতে গিয়ে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা

১১

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত

১২

নারায়ণগঞ্জে আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

দিনাজপুরের এক হাসপাতালে ৫ মাসে বেশিরভাগই নরমাল ডেলিভারি

১৪

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ট্রেজারার ড. বোরহান উদ্দিন

১৫

অধ্যাপক রীনাত ফওজিয়া সিনেট সদস্য নির্বাচিত

১৬

সিএনজি স্টেশন মালিকদের কমিশন ৮ টাকা থেকে ১৪ টাকা করার দাবি

১৭

সরকারি সুবিধা নিয়ে প্রতারণার অভিযোগে বিএনপি নেতাকে গণপিটুনি

১৮

আজকের মতো কর্মসূচি শেষ / ৫ দফা দাবি দিল তেলাপোকার দল 

১৯

টেকসই উন্নয়নের লক্ষ্যে বিএসটিআইকে আরো শক্তিশালী করা হবে : শিল্পমন্ত্রী 

২০
X