বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ

সালমান শাহর লাশ দেখে মাটিতে বসে পড়েছিলেন আহমেদ শরীফ

সালমান শাহ ও আহমেদ শরীফ। ছবি : সংগৃহীত
সালমান শাহ ও আহমেদ শরীফ। ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার ইতিহাসে এক অবিনশ্বর নাম সালমান শাহ। মাত্র চার বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমা দিয়ে জয় করেছিলেন কোটি দর্শকের হৃদয়। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তার অকাল মৃত্যুতে স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো চলচ্চিত্র অঙ্গন। সময় গড়িয়েছে প্রায় ৩ দশক, তবু সেই বেদনা আজও তাজা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জনপ্রিয় খল অভিনেতা আহমেদ শরীফ স্মৃতিচারণা করতে গিয়ে আবেগে ভেসে যান। সালমান শাহর মৃত্যুর দিনটির কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমার মতে, দেশে যত নায়ক এসেছে, তাদের মধ্যে সালমান শাহ সবচেয়ে দ্রুত জনপ্রিয়তা পেয়েছিল। আমি তখন শুটিং করছিলাম। হঠাৎ খবর এল—সালমান মারা গেছে। বিশ্বাসই করতে পারছিলাম না। মনে হচ্ছিল, যেন আকাশ ভেঙে পড়ল মাথার ওপর।’

তিনি আরও বলেন, ‘যতটুকু মনে পড়ে, সালমান শাহ স্ট্রেচারে শুয়ে ছিল। গায়ে কোনো জামা ছিল না, শুধু গলায় ছিল একটি চেইন। আমি কাছে যেতে চাইছিলাম, কিন্তু পারছিলাম না। মনটা এত ভারী হয়ে গিয়েছিল যে অজান্তেই মাটিতে বসে পড়েছিলাম।’

সেই মুহূর্তের স্মৃতি এখনো তাকে তাড়িয়ে বেড়ায় বলে জানান আহমেদ শরীফ। ‘ওর চলে যাওয়া শুধু একটা মৃত্যুর খবর ছিল না, ছিল পুরো চলচ্চিত্রের এক যুগের অবসান।’

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকালে রাজধানীর ইস্কাটন প্লাজার নিজ ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর লাশ উদ্ধার করা হয়। প্রথমে বিষয়টি আত্মহত্যা হিসেবে ধরা হলেও, দীর্ঘ তদন্ত ও পারিবারিক অভিযোগের প্রেক্ষিতে মামলাটি বর্তমানে হত্যা মামলা হিসেবে পুনর্গঠিত হয়েছে।

আজও ভক্তদের চোখে সালমান শাহ শুধু এক অভিনেতা নন—তিনি এক কিংবদন্তি, যার মৃত্যুর রহস্য যেমন অমীমাংসিত, তেমনি তার জনপ্রিয়তাও সময়ের সঙ্গে আরও গভীর হয়ে উঠেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১০

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১১

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১২

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৩

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৫

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৬

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৭

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৮

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৯

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

২০
X