বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

সামিরা-ডনের ফাঁসি চেয়ে কাশিমপুরে স্লোগানে উত্তাল

সামিরা-ডনের ফাঁসি চেয়ে কাশিমপুরে স্লোগানে উত্তাল। ছবি : সংগৃহীত
সামিরা-ডনের ফাঁসি চেয়ে কাশিমপুরে স্লোগানে উত্তাল। ছবি : সংগৃহীত

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের অপমৃত্যুর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হওয়ার পর থেকেই ফুঁসছেন তার ভক্তরা। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এবার রাজপথে নেমেছেন তারা।

আজ শনিবার (৮ নভেম্বর) গাজীপুরের কাশিমপুর ইউনিয়নে ‘সালমান শাহ ভক্তরা’ এই হত্যা মামলার আসামি সামিরা হক ও ডনসহ জড়িতদের ফাঁসির দাবিতে এক বিশাল মানববন্ধন করেছেন।

‘জাস্টিস ফর সালমান শাহ’ স্লোগানে সজ্জিত ব্যানার নিয়ে আয়োজিত এই মানববন্ধনে অংশ নিতে সারা দেশ থেকেই ছুটে আসেন ভক্তরা। তাদের হাতে ছিল নানা রঙের ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন। এ সময় ভক্তরা সালমান শাহ হত্যা মামলার সুষ্ঠু তদন্ত এবং অবিলম্বে সব আসামিকে গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান।

সারা দেশের ভক্তদের এই অংশগ্রহণের ফলে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রতিধ্বনি সৃষ্টি করেছে। অনেকেই মানববন্ধনের ছবি ও ভিডিও শেয়ার করে ভক্তদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।

মানববন্ধনে অংশ নেওয়া সালমান শাহর ভক্ত মাসুদ রানা নকীব সাংবাদিকদের বলেন, “আমরা চাই হত্যার ঘটনা দ্রুত ও সঠিকভাবে তদন্ত করা হোক। সব আসামিকে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমরা সালমান শাহর হত্যার ন্যায়বিচার চাই।”

এ সময় উপস্থিত অন্য ভক্তরা বলেন, সালমান শাহ শুধু ঢাকাই সিনেমার একজন সুপারস্টার ছিলেন না, বরং কয়েক প্রজন্মের কাছে তিনি ছিলেন অনুপ্রেরণার প্রতীক। সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা ডনসহ এই হত্যা মামলার সব আসামির শাস্তি দেখতে চায় সারা দেশের মানুষ।

তারা আরও বলেন, “কেউ যেন পালাতে না পারে, তাদের দ্রুত গ্রেপ্তার করা হোক।” ভক্তরা হুঁশিয়ারি দিয়ে জানান, এই হত্যার রহস্য পুরোপুরি উদঘাটন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে এবং এই আন্দোলন সারা দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়া হবে।”

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১০

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১১

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১২

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১৩

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

১৪

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৫

সীমান্তবর্তী ১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

১৬

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

১৭

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

১৮

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

১৯

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

২০
X