বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

নার্ভাস ছিলাম, এখন এক্সাইটেড : সাবিলা নূর

সাবিলা নূর। ছবি : সংগৃহীত
সাবিলা নূর। ছবি : সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর এবার বড় পর্দায় এক নতুন যাত্রায় শামিল হতে যাচ্ছেন। তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার মাধ্যমে দর্শকদের সামনে হাজির হবেন তিনি। সম্প্রতি অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই সিনেমার অংশ হওয়া নিয়ে নিজের মিশ্র অনুভূতি ও অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেত্রী।

সাবিলা জানান, শুরুতে এই প্রজেক্ট নিয়ে কিছুটা দ্বিধায় থাকলেও সহশিল্পী হিসেবে দুই কিংবদন্তি অভিনেতার নাম শুনেই সব জড়তা কেটে গেছে।

নার্ভাসনেস থেকে রোমাঞ্চ সংবাদ সম্মেলনে সাবিলা নূর অকপটে স্বীকার করেন, শুরুতে তিনি বেশ চিন্তিত ছিলেন। তিনি বলেন, “আমার মধ্যে আসলে কিছুটা নার্ভাসনেস ছিল, যখন তানিম ভাইয়া প্রথমে আমাকে এ চরিত্রটির কথা বলেন। তবে এর পরপরই যখন শুনলাম যে, আমাদের কিংবদন্তি অভিনয়শিল্পী মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরীকে একসাথে একটি সিনেমাতে পাবো, তখন আর দ্বিতীয়বার ভাবিনি।”

দুই গুণী অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ তাকে এই কাজটি করতে সবচেয়ে বেশি আগ্রহী করে তুলেছে বলে জানান সাবিলা।

চিত্রনাট্যে মুগ্ধতা শুধু কাস্টিং নয়, সিনেমার চিত্রনাট্যও সাবিলাকে মুগ্ধ করেছে। চিত্রনাট্যকারদের প্রশংসা করে তিনি বলেন, “স্বাধীন ভাইয়া এবং সামিউলের স্ক্রিপ্টের কথা বলতেই হয়। তারা এত দুর্দান্তভাবে সংলাপ লিখেছেন, সবকিছু দেখার পরে মনে হলো এটা খুবই এক্সসাইটিং একটা জার্নি হবে।”

দর্শকদের জন্য ভিন্ন অভিজ্ঞতা শক্তিশালী চিত্রনাট্য এবং গুণী সহ-অভিনেতাদের সমন্বয়ে ‘বনলতা এক্সপ্রেস’ দর্শকদের জন্য দারুণ কিছু হতে যাচ্ছে বলে বিশ্বাস করেন সাবিলা। আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “আমি প্রত্যাশা করছি, বনলতা এক্সপ্রেসের জার্নিটা অনেক দুর্দান্ত কিছু একটা হবে।”

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক করল বিএনপির মিডিয়া সেল

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১০

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১১

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১২

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৩

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৪

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৫

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৬

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৭

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৮

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৯

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

২০
X