বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০৮:২৮ পিএম
অনলাইন সংস্করণ

জ্বলে আগুন, থামে সময়: শাকিব খান

শাকিব খান ও সাবিলা নূর । ছবি : সংগৃহীত
শাকিব খান ও সাবিলা নূর । ছবি : সংগৃহীত

ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা মানেই ভক্তদের জন্য বাড়তি উন্মাদনা আর চমক। কে হচ্ছেন তার নতুন নায়িকা তা নিয়ে জল্পনাকল্পনার শেষ থাকে না। এবার সব জল্পনার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এল এক নতুন জুটির খবর। ছোট পর্দা থেকে বড় পর্দায় পা রাখা আলোচিত অভিনেত্রী সাবিলা নূরের সঙ্গে এবার জুটি বাঁধলেন ঢালিউড কিং।

আসন্ন ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা মিউজিক্যাল রোমান্টিক সিনেমা ‘রকস্টার’ এ তাদের একসঙ্গে দেখা যাবে। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বৃহস্পতিবার ১৬ এপ্রিল সন্ধ্যায় শাকিব খান তার ফেসবুকে একটি পোস্টার শেয়ার করে দর্শকদের এই চমক দিয়েছেন।

প্রকাশিত পোস্টারে দেখা যায় সবুজে ঘেরা পরিবেশে রোমান্টিক আবহে হাজির হয়েছেন শাকিব খান ও সাবিলা নূর। শাকিবের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে আছেন সাবিলা। শাকিবও চোখ বন্ধ করে অনুভব করছেন সেই স্নিগ্ধ মুহূর্তটি।

পোস্টারটি প্রকাশের সময় একটি গানের লিরিকও ক্যাপশন হিসেবে যুক্ত করা হয়। সেখানে শাকিব খান লেখেন, ‘জ্বলে আগুন, থামে সময়, চলি আমি তাই তো শুধু তোমারই সাথে...’

জানা গেছে সান কমিউনিকেশনের ব্যানারে নির্মিত হচ্ছে ‘রকস্টার’ সিনেমাটি। এটি পরিচালনা করছেন আজমান রুশো। গত মাসে মালয়েশিয়ায় সিনেমাটির শুটিং শুরু হওয়ার পর বর্তমানে দেশের বিভিন্ন লোকেশনে এর কাজ চলছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন ইতোমধ্যেই এর অর্ধেকের বেশি শুটিং সম্পন্ন হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজ়িল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১০

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১১

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১২

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৩

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৪

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৫

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৬

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৭

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৮

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৯

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

২০
X