বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:২৪ এএম
অনলাইন সংস্করণ

অ্যাওয়ার্ড পেলেই কেউ সুপারস্টার হয় না: শাকিল খান

শাকিল খান । ছবি : সংগৃহীত
শাকিল খান । ছবি : সংগৃহীত

ঢালিউডের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খান দীর্ঘদিন পর্দার আড়ালে থাকলেও সম্প্রতি মুখ খুললেন চলচ্চিত্র ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা নিয়ে। একই সঙ্গে মেগাস্টার শাকিব খানকে নিয়ে নিজের পুরোনো মন্তব্যের ব্যাখ্যা দিলেন এবং তার সংগ্রামের ভূয়সী প্রশংসা করলেন। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে জানালেন, শাকিব খান এই দেশেরই সন্তান এবং তার আজকের অবস্থান একমাত্র তার কঠোর পরিশ্রমের ফসল।

‘সুপারস্টার’ বিতর্ক ও ব্যাখ্যা অতীতে ‘অ্যাওয়ার্ড পেলেই কেউ সুপারস্টার হয় না’—এমন মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছিলেন শাকিল খান। অনেকেই ভেবেছিলেন, এটি হয়তো শাকিব খানকে উদ্দেশ্য করে বলা। তবে এবার সেই ভুল ভাঙালেন অভিনেতা।

শাকিল খান বলেন, “আমি আগে বলেছিলাম দু-একটা অ্যাওয়ার্ড পেলেই কেউ সুপারস্টার হয়ে যায় না। কিন্তু অনেকে বিষয়টিকে ঘুরিয়ে শাকিব খানের ওপর চাপিয়ে দিয়েছে। আমি তো কখনোই শাকিবকে নিয়ে এমন কিছু বলিনি! বরং আমি সবসময় বলি, যোগ্য মানুষকে যোগ্য সম্মান দেওয়া উচিত।”

শাকিবের পরিশ্রম ও প্রশংসা শাকিব খানের দীর্ঘ ক্যারিয়ারের সংগ্রামের সাক্ষী শাকিল খান। মেগাস্টারের প্রশংসা করে তিনি বলেন, “শাকিব খান বর্তমানে যে প্ল্যাটফর্মে এগিয়ে যাচ্ছে, তার জন্য আমি তাকে সাধুবাদ জানাই। একটা ছেলে এত কষ্ট করে আজ এই অবস্থানে এসেছে, তার পরিশ্রমের মূল্যায়ন আমাদের করতেই হবে। আমি তার ক্যারিয়ারের শুরু থেকে বর্তমান পর্যন্ত দেখেছি। সে নিজের মেধা আর অক্লান্ত পরিশ্রম দিয়ে এই জায়গাটি অর্জন করেছে।”

ইন্ডাস্ট্রির সংকট ও সোনালি অতীত চলচ্চিত্রের বর্তমান অবস্থা নিয়েও খোলামেলা কথা বলেন এই অভিনেতা। কিংবদন্তি রাজ্জাক ও ফারুকের প্রয়াণের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “তারা প্রত্যেকেই বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র ছিলেন। তারা চলে গেছেন, কিন্তু ইন্ডাস্ট্রি থেমে থাকেনি। আজ আমি আছি, কাল চলে যাব—এটাই নিয়ম।”

তবে বর্তমানে চলচ্চিত্রের পরিধি ছোট হয়ে আসা নিয়ে আক্ষেপ প্রকাশ করেন শাকিল খান। তার ভাষ্যে, “ইন্ডাস্ট্রি এখন হয়তো ছোট হয়ে গেছে, তবে আমরা কখনোই এমনটা আশা করিনি। একটি ভালো চলচ্চিত্রের মাধ্যমে সারা বাংলার মানুষকে যুক্ত করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। অথচ আমরাই অনেক সময় এই পরিধি ছোট করার পেছনে দায়ী থাকি।”

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১০

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১১

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১২

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৩

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৪

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৫

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৬

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৭

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৮

রামিসা হত্যা মামলার রায় আজ

১৯

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

২০
X