বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

এবার গায়িকা হিসেবে অভিষেক হচ্ছে বুবলীর

শবনম বুবলী I ছবি : সংগৃহীত
শবনম বুবলী I ছবি : সংগৃহীত

ঈদ ঐতিহ্যে পরিণত হয়েছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। প্রতিটি আয়োজনেই থাকে দুর্দান্ত ও ব্যতিক্রমী সব ভাবনা। হানিফ সংকেতের সৃজনশীল গ্রন্থনা, সুনিপুণ পরিকল্পনা ও ছন্দময় উপস্থাপনায় ‘ইত্যাদি’ বরাবরই হয়ে ওঠে মোহনীয়। এবারের ঈদেও ভিন্ন কিছু নিয়ে আসছে অনুষ্ঠানটি। আর সেটি হচ্ছে চলচ্চিত্র তারকা শবনম বুবলীর সংগীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ।

তার সঙ্গে এই গানে কণ্ঠ দিয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। পেশাদার শিল্পী না হয়েও ইমরানের সঙ্গে খুব চমৎকারভাবে গানটি গেয়েছেন বুবলী। অভিনয়ে জনপ্রিয় এই তারকার টেলিভিশনে গাওয়া এটিই প্রথম গান। জানা গেছে গানটির কথা লিখেছেন গীতিকবি কবির বকুল এবং সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই।

সাম্প্রতিক সময়ে সংগীতশিল্পী নন এমন অনেক তারকাই ‘ইত্যাদি’তে গান গেয়ে কণ্ঠশিল্পী হিসেবে দর্শক-শ্রোতাদের কাছে দারুণ প্রশংসিত হয়েছেন। এর আগে জনপ্রিয় টিভি অভিনেত্রী তাসনিয়া ফারিণ শিল্পী তাহসানের সঙ্গে গান গেয়ে আলোচিত হয়েছিলেন। চিত্রনায়ক সিয়াম আহমেদ ও অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমিও প্রথমবারের মতো ‘ইত্যাদি’তে গান গেয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন। অতীতের সেই ধারাবাহিকতায় ইলিয়াস কাঞ্চন, পারভীন সুলতানা দিতি, মৌসুমী, এস আই টুটুলের সঙ্গে তানিয়া আহমেদ, নোবেল, ঈশিতা, তারিন, অপি করিমসহ আরও অনেকের পর এবার গায়িকা হিসেবে যুক্ত হলেন বুবলী।

গত ২৪ জানুয়ারি বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের বহিরঙ্গনে নির্মিত ‘ইত্যাদি’র বিশাল সেটে গানটির দৃশ্যধারণ করা হয়। চমৎকার নির্মাণশৈলী, লোকেশন, ইমরান ও বুবলীর শ্রুতিমধুর গায়কি এবং উপস্থিত দর্শকদের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া—সব মিলিয়ে গানটি ব্যাপক দর্শকপ্রিয়তা পাবে বলে আশা প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১০

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১১

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১২

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৩

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৪

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৫

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৬

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৭

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১৮

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

১৯

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

২০
X