বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০৫:০২ পিএম
আপডেট : ০৮ মার্চ ২০২৬, ০৫:০৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রকাশ্যে ‘দম’-এর টিজার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

‘আমি শাহজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাইখো?’ সংক্ষিপ্ত এ সংলাপেই আসন্ন ঈদুল ফিতরের সিনেমা ‘দম’-এর টিজারে বাজিমাত করলেন দেশের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।

রোববার (০৮ ফেব্রুয়ারি) সদ্য প্রকাশিত ৫৪ সেকেন্ডের ফার্স্টলুক টিজারে ঘটলো যেন এক বিস্ফোরণ, কারণ সেখানে সম্পূর্ণ ভিন্ন এক রূপে হাজির হয়েছেন অভিনেতা নিশো। তার তীক্ষ্ণ দৃষ্টি, রহস্যময় উপস্থিতি আর টানটান আবহ ইতোমধ্যেই দর্শকদের কৌতূহলকে পৌঁছে দিয়েছে চরমে।

প্রকাশিত সেই টিজারে ফুটে উঠেছে উদ্বেগ, নির্যাতন ও বেঁচে থাকার কঠিন এক সংগ্রামের গল্প।

টিজারটিতে দেখা যায়, কোনো এক রহস্যজনক ঘটনার পর পাহাড় আর মরুভূমির মতো দুর্গম পরিবেশে দিশেহারা হয়ে ঘুরে বেড়াচ্ছেন নিশো। সিনেমাটিতে তার চরিত্রের নাম শাহজাহান ইসলাম নূর। চরিত্রটির চোখেমুখে আতঙ্ক, চারপাশে বিপদের ঘনঘটা। একপর্যায়ে অস্ত্রধারী একটি দল তাকে আটক করে এবং নির্মম নির্যাতনের শিকার হতে দেখা যায় তাকে। টিজারে ক্লান্ত, রুগণ ও ভীত এক লুকে ধরা দিয়েছেন নিশো।

অন্যদিকে অভিনেত্রী পূজা চেরীর অভিব্যক্তিতে ফুটে উঠেছে অনিশ্চয়তা ও আতঙ্ক। একই সঙ্গে বন্দি অবস্থায় দেখা যায় অভিনেতা চঞ্চল চৌধুরীকে। টিজারের লোকেশন ও ভিজ্যুয়ালও দর্শকের নজর কেড়েছে। প্রতিটি দৃশ্য যেন প্রশ্ন তোলে—কে পালাচ্ছে, কে তাড়া করছে, আর শেষ পর্যন্ত কার হাতে থাকবে বেঁচে থাকার শেষ সুযোগ।

ছবিটি নিয়ে নির্মাতা রেদওয়ান রনি বলেন, ‘দম এখন আর শুধু আমাদের সিনেমা নয়, এটি এখন সবার। দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারলেই আমাদের সার্থকতা। টিজারটি মূল সিনেমার একটি ঝলক মাত্র। দুর্গম লোকেশনে এমন ভিজ্যুয়াল হয়তো বাংলাদেশের সিনেমায় আগে খুব কমই দেখা গেছে।’

অভিনেতা আফরান নিশো বলেন, ‘দম একটি সারভাইভাল স্টোরি এবং খুবই ইমোশনাল গল্প। এমন একটি সিনেমা বানাতেও দম লাগে, যা আমাদের পুরো টিম মিলে দেখিয়েছে। টিজারটি দর্শকদের ভালো লাগছে জেনে আমাদেরও ভালো লাগছে।’

সিনেমাটিতে পূজা চেরীর চরিত্রের নাম ‘রানি’। চরিত্রটি সম্পর্কে তিনি বলেন, ‘রানি খুবই দৃঢ় ব্যক্তিত্বের একটি চরিত্র। টিজারে তার লুক মাত্র দেখা গেছে। চরিত্রটির বেশ কয়েকটি স্তর রয়েছে, যা দর্শকরা সিনেমা দেখলেই বুঝতে পারবেন।’ ছবিটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট এবং চরকি।

প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল জানান, গত আড়াই বছর ধরে সিনেমাটি নিয়ে কাজ করা হয়েছে এবং বাংলা সিনেমাকে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ।

সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক রেদওয়ান রনি। ছবিটির বেশিরভাগ শুটিং হয়েছে কাজাখস্তানে, আর বাকি অংশের শুটিং হয়েছে বাংলাদেশে। নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে ছবিটির চিত্রনাট্য লিখেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ এবং রবিউল আলম রবি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১০

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১১

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১২

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৩

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১৪

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১৬

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৭

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৮

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১৯

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

২০
X