বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ১২:৩৯ পিএম
আপডেট : ২৪ মার্চ ২০২৬, ১২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

‘প্রিন্স’ কি তবে শাকিব খানের ট্র্যাজেডি, কত আয় করল সিনেমাটি?

শাকিব খান । ছবি : সংগৃহীত
শাকিব খান । ছবি : সংগৃহীত

ঢালিউড মানেই শাকিব খান, আর ঈদ মানেই তার রাজত্ব। কিন্তু এবারের ঈদের সমীকরণটা যেন একটু অন্যরকম। ঢালিউড সুপারস্টারের সিংহাসন কি তবে টালমাটাল? ঈদের সিনেমার মহাযুদ্ধে এবার বেশ বড়সড় চাপের মুখে পড়েছেন কিং খান। ঢাকাই আন্ডারওয়ার্ল্ডের অন্ধকার জগতের গল্প নিয়ে নির্মিত তার নতুন সিনেমা ‘প্রিন্স : ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ বক্স অফিসে অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে পথ চলছে।

মুক্তির আগে থেকেই দর্শকদের মাঝে ব্যাপক উত্তেজনা থাকলেও, সিনেমা হলে দর্শক টানতে হিমশিম খাচ্ছেন এই সুপারস্টার। বিএমআরের দেওয়া চাঞ্চল্যকর তথ্য বলছে, ‘প্রিন্স’-এর আয়ের গ্রাফ একেবারেই নিম্নমুখী।

মুক্তির প্রথম দিনে সিনেমাটি আয় করেছে ১৬.১৯ লাখ টাকা। দ্বিতীয় দিনে আয় একটু বেড়ে ২০.০৬ লাখ টাকা হলেও, তৃতীয় দিনে ফের কমে আয় হয়েছে ১৫.২৯ লাখ টাকা। সবমিলিয়ে তিন দিনে সিনেমাটির মোট আয় দাঁড়ায় ৫১.৫৪ লাখ টাকা।

পরিচালক আবু হায়াত মাহমুদ নির্মিত এই সিনেমায় ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অন্ধকার জগত তুলে ধরা হয়েছে। সেখানে শাকিব খানকে দেখা গেছে একেবারে ভিন্ন রূপে— অ্যাকশন ও গ্যাংস্টার ইমেজে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১০

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১১

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১২

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৩

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৫

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১৬

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৭

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১৮

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১৯

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

২০
X