বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে আরও কাজ করতে চান কলকাতার সুস্মিতা

রাক্ষস সিনেমার পোস্টার ও সুস্মিতা চট্টোপাধ্যায় । ছবি - সংগৃহীত
রাক্ষস সিনেমার পোস্টার ও সুস্মিতা চট্টোপাধ্যায় । ছবি - সংগৃহীত

কলকাতার অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। এবারই তার ঢাকাই সিনেমায় অভিষেক হয়েছে। ঈদে মুক্তি পাওয়া 'রাক্ষস' সিনেমায় সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেছেন তিনি। এটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। সিনেমা মুক্তির আগেই সুস্মিতা জানিয়েছিলেন ঈদের সময় দর্শকের সঙ্গে নিজের প্রথম ঢালিউড সিনেমা উপভোগ করতে চান। প্রথম দিন না পারলেও ঈদের তৃতীয় দিন দর্শকের সঙ্গে ‘রাক্ষস’ দেখলেন সুস্মিতা। প্রেক্ষাগৃহ থেকে বের হয়ে নিজের অভিনীত প্রথম ঢাকাই সিনেমা দেখার অভিজ্ঞতাও গণমাধ্যমে জানান এ অভিনেত্রী।

এ সময় সুস্মিতা বলেন, ‘বড় পর্দায় দর্শকের সঙ্গে রাক্ষস দেখে আমি খুব খুশি। প্রেক্ষাগৃহের ভেতর ইমোশনাল হয়ে গিয়েছিলাম। নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে যে আমি এখানে কাজ করতে পারছি। দর্শক যদি এভাবে ভালোবাসা দেয়, এখানে আরও অনেক কাজ করতে চাই।’

অভিনেত্রী আরও বলেন, ‘শুটিংয়ের সময় যখন বাংলাদেশে এসেছিলাম, তখন বলেছিলাম আমি সবার ভালোবাসা পেতে চাই। হল ভিজিটের সময় দর্শকের প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে, সেটা আমি পাচ্ছি। সবাই আমাকে অনেক ভালোবাসা দিচ্ছে। দর্শকের এই ভালোবাসায় আমি খুব খুশি এবং কৃতজ্ঞ।’

ঢালিউডে অভিষেকেই নায়ক হিসাবে সিয়ামকে পেয়েও বেশ উচ্ছ্বসিত এ অভিনেত্রী। সহশিল্পীর প্রশংসাও করেন সুস্মিতা। তিনি জানান, শুটিংয়ের সময় সিয়াম খুব সহায়তা করেছেন তাকে। শুটিং করতে গিয়ে তাদের মধ্যে দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে।

প্রসঙ্গত, ২০২১ সালে ‘প্রেম টেম’ সিনেমা দিয়ে টালিউডে অভিষেক হয় সুস্মিতার। এরপর কাজ করেছেন ‘চেঙ্গিজ’, ‘মানুষ’সহ একাধিক সিনেমায়। এবার ‘রাক্ষস’ দিয়ে যাত্রা শুরু করলেন বাংলাদেশি সিনেমায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১০

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১১

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

১২

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

১৩

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

১৫

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১৬

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১৭

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১৮

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৯

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

২০
X