বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৫:২৫ পিএম
আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০৫:২৮ পিএম
অনলাইন সংস্করণ

সিনেপ্লেক্সে ফের আটকে গেল শাকিবের ‘প্রিন্স’, ক্ষুব্ধ দর্শক

সিনেপ্লেক্সে ফের আটকে গেল শাকিবের প্রিন্স ক্ষুব্ধ দর্শক। ছবি : সংগৃহীত
সিনেপ্লেক্সে ফের আটকে গেল শাকিবের প্রিন্স ক্ষুব্ধ দর্শক। ছবি : সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষা আর ডিসিপি জটিলতা কাটিয়ে গতকাল স্টার সিনেপ্লেক্সে ফিরেছিল শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিন্স’। তবে একদিন পার না হতেই আজ সিনেপ্লেক্সে আবারও নতুন করে ঝামেলার সম্মুখীন হয়েছে সিনেমাটি। সাউন্ড ঠিক থাকলে ভিডিও চলছে না আবার ভিডিও চললে সাউন্ড শোনা যাচ্ছে না। এমনকি মাঝেমধ্যেই দৃশ্য আটকে যাচ্ছে বা থেমে যাচ্ছে। বারবার এমন প্রযুক্তিগত ত্রুটির কারণে সাধারণ দর্শক ও শাকিব ভক্তরা চরম হতাশ হয়ে মাঝপথেই থিয়েটার থেকে বেরিয়ে আসছেন।

দর্শকদের অভিযোগ সিনেমা চলাকালীন হঠাৎ করেই এক দৃশ্য থেকে অন্য দৃশ্যে লাফিয়ে চলে যাচ্ছে। এতে করে গল্পের ধারাবাহিকতা নষ্ট হচ্ছে এবং পর্দায় আসলে কী চলছে তা কেউ বুঝতে পারছেন না। হঠাৎ করে সিনেমা বন্ধ হয়ে যাচ্ছে এবং পুনরায় শুরু হলে দেখা যাচ্ছে সম্পূর্ণ নতুন একটি দৃশ্য শুরু হয়ে গেছে। এমন পরিস্থিতিতে বিভ্রান্ত দর্শকরা টিকিটের টাকা দিয়েও সিনেমা দেখার কোনো আনন্দই পাচ্ছেন না।

বারবার এমন প্রযুক্তিগত ত্রুটির কারণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শাকিব খানের ভক্তরা। এক ভক্ত তীব্র ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন শাকিবের প্রিন্স নিয়ে রীতিমতো চক্রান্ত চলছে। তাঁর ভাষ্যমতে প্রিন্সের আগাগোড়া কিছুই তিনি বুঝতে পারেননি কারণ সিনেমার মধ্যে প্রায় ১০ থেকে ১২ বার দৃশ্য একাই পরিবর্তন হয়ে গেছে। ডিসিপি সমস্যার পর এবার সিনেপ্লেক্সের এমন অব্যবস্থাপনায় সিনেমাটির ব্যবসায়িক সাফল্য নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

রামিসা হত্যা মামলার রায় আজ

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১০

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১১

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১২

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

১৫

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

১৬

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

১৭

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১৯

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

২০
X