রিয়েল তন্ময়
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

কিছুটা নিস্তেজ, তবে দমে যাননি শাকিব

শাকিব খান । ছবি - সংগৃহীত
শাকিব খান । ছবি - সংগৃহীত

ঢাকাই সিনেমার এ সময়ের ব্যস্ততম নায়ক শাকিব খান। দুই যুগের বেশি সময়ের ক্যারিয়ারে ইন্ডাস্ট্রিতে নিজের একটি শক্ত অবস্থান তিনি দীর্ঘদিন ধরেই ধরে রেখেছেন। শাকিব মানেই যেন দর্শকের উচ্ছ্বাস ও প্রেক্ষাগৃহ মালিকদের ভরসার নাম। প্রযোজক-পরিচালকরাও তাই শাকিবেই খুঁজে পান আস্থা। প্রতি বছরের দুই ঈদে ধারাবাহিকভাবেই মুক্তি পাচ্ছে এ নায়কের সিনেমা, যা অনেক হল মালিকেরই মুখে হাসি ফুটিয়েছে। খুলেছে অনেক বন্ধ হয়ে যাওয়া সিনেমা হল। এ বছরও শাকিব অভিনীত ‘প্রিন্স’ নামে একটি সিনেমা মুক্তি পেয়েছে। এটি নির্মাণ করেছেন আবু হায়াত মাহমুদ। তবে এবার যেন শাকিব অনেকটা নিস্তেজ। কিন্তু এখানে নায়কের ব্যর্থতা খুব একটা আছে এমনটাও নয়। অন্যদিকে পুরোটা সফল হয়েছেন এমনও বলা যাবে না। ঈদে মুক্তির পর থেকেই শাকিব অভিনীত ‘প্রিন্স’ নানা জটিলতায় পড়েছে। সর্বাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এ সিনেমা ঈদের দিন থেকেই স্টার সিনেপ্লেক্সে দেখা যাচ্ছে না। কারিগরি ত্রুটির কারণেই এমনটা হয়েছে বলে জানান প্রযোজক ও পরিচালক। ঈদের চতুর্থ দিন থেকে দেখানো গেলেও, বেশ কয়েকটি শাখায় টিকিট বিক্রি হওয়ার পরও থিয়েটারের যান্ত্রিক ত্রুটির কারণে দর্শকের টাকা ফেরত দিতেও দেখা গেছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষকে। এ পরিস্থিতিতে প্রত্যাশার জায়গা থেকে খানিক পিছিয়ে রয়েছে শাকিবের ‘প্রিন্স’। তবে যে ভরাডুবি হয়েছে এমনটাও বলা যাবে না। সিঙ্গেল স্ক্রিনে এখনো দাপট দেখাচ্ছে সিনেমাটি। এ কারণে বিশ্লেষকদের মতে, শাকিব এবার অনেকটা নিস্তেজ তবে দমে যাননি।

এদিকে শাকিব বর্তমানে ব্যস্ত রয়েছেন তার নতুন সিনেমার শুটিং নিয়ে। জানা গেছে, তিনি এখন ‘রকস্টার’ সিনেমার শুটিং করছেন মালয়েশিয়ায়। এরই মধ্যে কয়েক দিনের শুটিং সম্পন্ন করেছেন। অন্যদিকে আগামীকাল শাকিবের জন্মদিন। ১৯৭৯ সালের ২৮ মার্চ গোপালগঞ্জে জন্ম তার। আর এ বিশেষ দিনেই জন্মদিনের উপহার হিসেবে প্রকাশ হবে ‘রকস্টার’ সিনেমার টিজার। এমনটাই জানান পরিচালক আজমান রুশো।

পরিচালক বলেন, ‘খুব বেশি ট্রেন্ডি একজন রকস্টার লুক আমরা দেখাব, যিনি বিলং করেন এই সময়ে। তিনি একজন রক মিউজিশিয়ান, নিজে গান লেখেন এবং নিজেই কম্পোজিশন করেন। এ আইডিয়া থেকে আমরা রকস্টার ক্যারেক্টার ডিজাইন করেছি। আজ তার (শাকিব খান) জন্মদিন উপলক্ষে আমরা এটি সবার জন্য প্রকাশ করব।’

নির্মাতার ভাষ্যমতে, প্রায় ২৭ বছরের দীর্ঘ ক্যারিয়ারে শাকিব এ ধরনের চরিত্র এবারই প্রথম করছেন। এজন্য তিনি শুটিংয়ের আগে কয়েক দিন অনুশীলন করে গিটারও শিখেছেন। রকস্টারের গল্প, নির্মাণশৈলী এবং শাকিব খানের লুকসহ সবকিছুতেই নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে। ‘রকস্টার’-এর চিত্রনাট্য করেছেন আয়মান আসিব স্বাধীন। সান কমিউনিকেশন প্রযোজনা করেছে সিনেমাটি। এতে শাকিবের বিপরীতে দ্বিতীয় নায়িকা হিসেবে রয়েছেন তানজিয়া জামান মিথিলা। প্রধান নায়িকা হিসেবে সাবিলা নূর রয়েছেন এমনটা শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি সংশ্লিষ্টরা।

দর্শকও নিশ্চয়ই অপেক্ষায় রয়েছেন নতুন রূপে শাকিবকে দেখার জন্য। প্রতিটি সিনেমায় এ নায়ক নতুন কিছু নিয়েই পর্দায় হাজির হচ্ছেন, যা গত কয়েক বছরে প্রমাণিত। এবারও এমনটাই প্রত্যাশা সবার।

প্রসঙ্গত, শাকিবের জন্ম গোপালগঞ্জ হলেও তার শৈশব কেটেছে নারায়ণগঞ্জে। ১৯৯৯ সালে সোহানুর রহমান সোহানের ‘অনন্ত ভালোবাসা’ সিনেমা দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু করেন তিনি। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি দর্শকপ্রিয় এ নায়ককে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X