মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০৬:১১ পিএম
আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ০৬:১২ পিএম
অনলাইন সংস্করণ

বিদেশের মাটিতে ‘দম’-এর দাপট

আফরান নিশো, পূজা চেরি ও চঞ্চল চৌধুরী । ছবি : সংগৃহীত
আফরান নিশো, পূজা চেরি ও চঞ্চল চৌধুরী । ছবি : সংগৃহীত

আমেরিকার সিনেমা বাজারে নতুন এক মাইলফলক তৈরি করল রেদওয়ান রনি পরিচালিত চলচ্চিত্র ‘দম’। দর্শকদের অভূতপূর্ব সাড়া এবং ক্রমবর্ধমান চাহিদার কারণে মাত্র এক সপ্তাহের ব্যবধানে যুক্তরাষ্ট্রে সিনেমাটির হলের সংখ্যা ৭টি থেকে বাড়িয়ে ৫০টি করা হয়েছে। আগামী ১৭ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও কানাডার মোট ৫৮টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে এই সিনেমা।

গত ১০ এপ্রিল যুক্তরাষ্ট্রে মুক্তি পায় ‘দম’। মুক্তির প্রথম সপ্তাহেই প্রবাসী বাংলাদেশিদের মাঝে সিনেমাটি নিয়ে ব্যাপক উন্মাদনা দেখা যায়। উত্তর আমেরিকায় সিনেমাটির পরিবেশক বায়োস্কোপ ফিল্মস-এর প্রধান নির্বাহী রাজ হামিদ জানান, প্রেক্ষাগৃহের সংখ্যা এভাবে অবিশ্বাস্য হারে বৃদ্ধি পাওয়ার একমাত্র কারণ দর্শকদের প্রবল আগ্রহ। তিনি বলেন, 'দর্শক চাহিদা ছাড়া হলের এই সংখ্যা বৃদ্ধি কোনোভাবেই সম্ভব ছিল না।'

যুক্তরাষ্ট্রের পাশাপাশি ১৭ এপ্রিল থেকে কানাডার ৮টি প্রেক্ষাগৃহেও মুক্তি পেয়েছে সিনেমাটি। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল জানান, ঈদুল ফিতরে বাংলাদেশে ‘বিগেস্ট ওপেনার’ হওয়ার পর বিদেশের মাটিতেও ‘দম’ তার দাপট বজায় রেখেছে।

সিনেমাটির মুক্তি উপলক্ষে নির্মাতা রেদওয়ান রনি বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন। সেখানে প্রদর্শনী শেষে দর্শকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বেও অংশ নেন তিনি। প্রবাসীদের পাশাপাশি সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে হাজির হয়েছিলেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, অভিনেতা আনিসুর রহমান মিলন এবং সাংবাদিক রোজিনা ইসলাম।

দর্শকরা সিনেমাটির ভিজ্যুয়াল, গল্প এবং অভিনয়ের ভূয়সী প্রশংসা করছেন। বিশেষ করে আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরীর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। অনেক দর্শকই মন্তব্য করেছেন যে, ‘দম’ কেবল একটি সিনেমা নয়, এটি বাংলা চলচ্চিত্রের জন্য একটি নতুন মাইলফলক।

দীর্ঘদিন পর নির্মাণে ফিরে এমন সাফল্যে উচ্ছ্বসিত রেদওয়ান রনি। সিনেমাটি নিয়ে তিনি বলেন, যেখানেই গিয়েছি, সেখানেই আমাকে যেভাবে স্বাগত জানিয়েছেন সবাই, তা আমার কাছেস্মরণীয় হয়ে থাকবে।

দম সিনেমা তথা বাংলাদেশের সিনেমার নিয়ে দর্শকদের যে এত উচ্ছ্বাস সেটা না দেখলে বিশ্বাস করা যাবে না। প্রবাসে থেকে বাংলাদেশের সিনেমা দেখার জন্য যে আকাঙক্ষা সবার মাঝে সেটা নির্মাতা হিসেবে খুবই অনুপ্রেরণাদায়ক। তাদের ভালোবাসা পেয়ে আমারও মনেহ চ্ছে ”দম” জিতে গিয়েছে।দর্শকরা ”দম”–কে জিতিয়েদিয়েছেন।

উল্লেখ্য, রেদওয়ান রনির পাশাপাশি এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ ও রবিউল আলম রবি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X