বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩, ০৬:২৯ পিএম
অনলাইন সংস্করণ

এবার এক সিনেমায় জায়েদ-নিপুণ

জায়েদ খান ও নিপুণ আক্তার। ছবি :সংগৃহীত
জায়েদ খান ও নিপুণ আক্তার। ছবি :সংগৃহীত

ঢালিউডে চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা নিপুণ আক্তারের প্রতিদ্বন্দ্বিতার কথা প্রায় সবারই জানা। তাদের সম্পর্ক অনেকটাই দা-কুমড়ার মতো। মাঝমধ্যেই একে অন্যের সমালোচনা করে উত্তপ্ত করে তোলেন দেশের বিনোদনপাড়া। মূলত চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদকে কেন্দ্র করেই জায়েদ-নিপুণের দ্বন্দ্ব। তাই এ দুজন যে কোনো সিনেমায় পর্দা ভাগ করে কাজ করবেন, তা বিনোদনপ্রেমিদের কাছে বেশ অবিশ্বাস্য। কিন্তু সেটিই ঘটতে যাচ্ছে এবার।

এক সিনেমায় কাজ করতে চলেছেন জায়েদ-নিপুণ। বড় বাজেটের ছবি ‘অপারেশন জ্যাকপট’-এ অভিনয় করবেন তারা। সংবাদমাধ্যমকে এ বিষয়ে জানিয়েছেন অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী। সিনেমাটি প্রযোজনা করবেন তিনিই। পরিচালনা করবেন ভারতীয় নির্মাতা রাজীব বিশ্বাস।

জানা গেছে, ‘অপারেশন জ্যাকপট’-এ শিক্ষিকার চরিত্রে অভিনয় করবেন নিপুণ আক্তার। জায়েদ খানের চরিত্রটি নিয়ে রয়েছে চমক।

বর্তমানে জায়েদ খান রয়েছেন দুবাই। এ সিনেমার বিষয়ে তার কাছে জানতে চেয়েছিল কালবেলা। কিন্তু তিনি রহস্য রেখেই দিয়েছেন উত্তর। বলেছেন, ‘আমি এখন দুবাই, আগে দেশে আসি’। অন্যদিকে মুঠোফোনে পাওয়া যায়নি নিপুণকে।

অপারেশন জ্যাকপট কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মাসেই আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে ছবিটির বিষয়ে বিস্তারিত জানানো হবে। তবে এরই মধ্যে সিনেমাটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জায়েদ-নিপুণ।

জানা গেছে, ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের সফল গেরিলা যুদ্ধের কাহিনি নিয়ে নির্মিত হবে ‘অপারেশন জ্যাকপট’ সিনেমা। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত হবে চলচ্চিত্রটি। সিনেমার প্রধান আট চরিত্রে থাকবেন আটজন নায়ক। মোট ৮০ জন অভিনয়শিল্পী কাজ করবেন এতে। খুব শিগগিরই শুরু হবে এর শুটিং। ২০২৪ সালের মাঝামাঝি সিনেমাটি মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে নির্মাতা কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূবালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন আহমদের ইন্তেকাল

এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম

বিশ্বকাপের মাঝপথেই দিবালাকে নিয়ে বড় সুখবর

সাবেক আমির শেখ হামাদের মৃত্যু / স্পিকারের নেতৃত্বে কাতার যাচ্ছে বাংলাদেশের প্রতিনিধিদল

এলডিসি-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত প্রস্তুতির তাগিদ

গাড়ি থামিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী

একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন যোগাযোগ বন্ধ

দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে এলো জরুরি ৩ নির্দেশনা

আকস্মিক বন্যা ও দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে চলমান সব পরীক্ষা স্থগিতের দাবি ছাত্রদলের 

হুতি বিদ্রোহীদের বহনকারী ইরানি বিমানকে ঠেকাতে ইয়েমেনের বিমানবন্দরে হামলা

১০

আঙিনায় পোঁতা ছিল ইজিবাইক চালকের মরদেহ, দম্পতি আটক

১১

ভারী বর্ষণ আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

১২

আর্জেন্টিনাকে কি সত্যিই বাড়তি সুবিধা দিচ্ছে ভিএআর? সামনে এল পরিসংখ্যান

১৩

অস্ট্রেলিয়ায় ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আদান-আজওয়াফ

১৪

জগন্নাথদেবের রথযাত্রা বৃহস্পতিবার

১৫

বিশ্বকাপে ধার করা বুট পরে রেকর্ড, ৬৮ বছরেও ভাঙতে পারেনি কেউ

১৬

মন্দির করা কি আমার অপরাধ: হরিদাস

১৭

হরিদাস চন্দ্রের গ্রেপ্তার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নিন্দা ও ‍মুক্তি দাবি

১৮

টানা বৃষ্টিতে ধসে পড়ল সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ

১৯

মহড়া পরিদর্শনে গিয়ে সেনাসদস্যদের সঙ্গে খাবার খেলেন প্রধানমন্ত্রী

২০
X