বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩২ পিএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

চলতি মাসে ঢাকা মাতাবেন জেমস-বাপ্পারা

নগরবাউল জেমস। পুরোনো ছবি
নগরবাউল জেমস। পুরোনো ছবি

নতুন বছরের শুরুতেই ছিল জাতীয় নির্বাচন। যার কারণে ভাটা পড়ে কনসার্টে। তবে আবার পুরোনো চেহারায় ফিরছে কনসার্টের আয়োজন। ফেব্রুয়ারি মাসে রাজধানীতে বড় দুই কনসার্টের খবর পাওয়া গেছে।

১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এ বছরের প্রথম উন্মুক্ত কনসার্ট ‘দ্য স্কুল অব রক ভলিউম-২’। এ ছাড়া ২৩ ফেব্রুয়ারি ক্যারিয়ারের দ্বিতীয় একক কনসার্ট নিয়ে মঞ্চে উঠবেন বাপ্পা মজুমদার।

গত বছরের সেপ্টেম্বরে আয়োজিত হয়েছিল ‘দ্য স্কুল অব রক’। ছয় মাস না যেতেই আবার আয়োজিত হচ্ছে এ কনসার্টের পরবর্তী পর্ব ‘দ্য স্কুল অব রক ভলিউম-২’। গতবারের মতো এবারও থাকবে নগরবাউল জেমস।

আয়োজক প্রতিষ্ঠান ইটিসি ইভেন্টস জানিয়েছে, ঢাকায় এটি বছরের প্রথম ওপেন এয়ার কনসার্ট। আইসিসিবি এক্সপো জোনে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে কনসার্টটি।

এ কসসার্টে নগরবাউল ছাড়া তালিকায় আছে ব্যান্ড ‘অ্যাশেজ’, ‘সোনার বাংলা সার্কাস’, ‘ব্লু জিনস’ ও ‘প্লাজমিক নক’। এরই মধ্যে শুরু হয়েছে টিকিট বিক্রি। ৫টি ক্যাটাগরিতে বিক্রি হচ্ছে টিকিট। দাম রাখা হয়েছে ৫০০, ৭০০, ১০০০, ১৫০০ ও ১৮০০ টাকা।

অপরদিকে প্রায় তিন দশকের ক্যারিয়ারে একক কনসার্ট ছিল না বাপ্পা মজুমদারের। সেই আফসোস দূর হয় ২০২২ সালে। ওই বছর প্রথমবারের মতো নিজের একক কনসার্টের আয়োজন করেন বাপ্পা। অনুষ্ঠানে প্রায় তিন ঘণ্টা ধরে নিজের জনপ্রিয় গানগুলো শোনান তিনি। প্রায় দুই বছর পর আবারও একক কনসার্ট নিয়ে হাজির হচ্ছেন বাপ্পা মজুমদার। ২৩ ফেব্রুয়ারি রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) মিলনায়তনে আয়োজন করা হয়েছে তার দ্বিতীয় একক কনসার্ট ‘বাপ্পা মজুমদার অডিসি’।

বাপ্পা মজুমদার অডিসি কনসার্টটি আয়োজন করেছে কারখানা। ইতোমধ্যে শুরু হয়েছে প্রি রেজিস্ট্রেশন। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১৫০০ টাকা (রেগুলার) ও ৩০০০ টাকা (ভিআইপি)।

এবার বাপ্পার সঙ্গে গাইবেন মাশা ইসলাম। কনসার্ট শুরু হবে বিকেল ৫টা থেকে। দর্শকের জন্য গেট খোলা হবে বিকেল সাড়ে ৪টায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনেদুপুরে প্রাইভেটকারে গরু চুরির চেষ্টা, আটক ২

ঘুড়ি উড়াতে যায় হুসাইন, বিলে মিলল গলায় সুতা পেঁচানো মরদেহ

গোবিপ্রবির ১৬ শিক্ষক চাকরিচ্যুত

নাহিদ ইসলাম কোনো ব্যক্তি নন, একটি ইতিহাস : ড. ইউনূস

বিএনপির চেয়ারম্যানের স্বাক্ষাৎ চান যুবদলের পদবঞ্চিতরা 

যুদ্ধবিরতি লঙ্ঘন করলে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি আইআরজিসির 

জাতীয় পর্যায়ে স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনী শুরু

১৮ লাখ টাকা খোয়ালেন কিশোরগঞ্জের রফিকুল / ইতালি পাঠানোর নামে লিবিয়ায় নিয়ে বিক্রি

হিজবুল্লাহ যোদ্ধার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইসরায়েলি সেনা নিহত

লড়াই করেও দক্ষিণ আফ্রিকার কাছে হারল বাংলাদেশ

১০

দেশের পরিবর্তনের সম্ভাবনাকে গলা টিপে হত্যা করেছেন ইউনূস : রাশেদ খান

১১

‘লটকনের রাজধানী’ নরসিংদী / বাম্পার ফলনে চাষিদের মুখে ফুটেছে স্বস্তির হাসি

১২

লেবানন থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহারের সময়সূচি চায় ইরান 

১৩

ব্রাজিলের ক্লাবে ফেরার ইঙ্গিত দিলেন আর্জেন্টিনার ফুটবলার

১৪

জাতীয় ছাত্রশক্তির নেতাদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৫

পর্দার গল্পে নিজের জীবনের ছায়া, আবেগে ভেঙে পড়লেন মিম

১৬

২৪ ঘণ্টার ২২ ঘণ্টাই লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন

১৭

এবার নিজেদের ‘বেঞ্চ পাওয়ার’ দেখালেন স্কালোনি

১৮

আর্জেন্টিনার একনিষ্ঠ সমর্থক ভাইরাল আজাদ মেম্বার গ্রেপ্তার

১৯

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধাপরাধের বিচার নিশ্চিত করার নির্দেশ মোজতবা খামেনির

২০
X