বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৪৪ পিএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

পলাশকে নিয়ে অমির আবেগঘন পোস্ট

অভিনেতা জিয়াউল হক পলাশ ও নির্মাতা কাজল আরেফিন অমি। ছবি : সংগৃহীত
অভিনেতা জিয়াউল হক পলাশ ও নির্মাতা কাজল আরেফিন অমি। ছবি : সংগৃহীত

অভিনেতা জিয়াউল হক পলাশের প্রশংসার ঝাঁপি খুলে বসেছেন নির্মাতা কাজল আরেফিন অমি। শনিবার পলাশের জন্মদিনে ফেসবুকে নাতিদীর্ঘ এক পোস্ট করেছেন অমি। সেখানে অভিনেতার প্রতি নির্মাতার আবেগ প্রকাশ পেয়েছে। পলাশের বর্তমান খ্যাতি এবং ভবিষ্যৎ সম্ভাবনার বিষয়ে লিখেছেন অমি।

পলাশকে ‘কাবিলা’ নামে ডেকেই শুভেচ্ছো জানিয়েছেন নির্মাতা। অমি পরিচালিত ব্যাচেলার পয়েন্ট সিরিয়ালে কাবিলা নামে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন পলাশ। এই অভিনেতার গুণ বর্ণনা করতে একটি বই লিখে ফেলতে পারবেন অমি। যদি সেই বই নাও লেখা হয়, তবুও কোনো একদিন পলাশের গল্প সবাইকে শোনাবেন নির্মাতা। এভাবেই পলাশের প্রতি নিজের অনুভূতি প্রকাশ করেছেন অমি।

অভিনেতা পলাশের কৃতজ্ঞতা বোধ এতই বেশি যে শুধু এই গুণটির কাছে তার অন্য দোষগুলো চাপা পড়ে যায়। নির্মাতা অমি তার অন্য সহকারী পরিচালকদের সামনে পলাশকে উদাহরণ হিসেবে উপস্থাপন করেন। পলাশের বর্তমান খ্যাতি ও অবস্থানের বিষয়ে অমি তার পোস্টে বলেন, যারা ভাবছেন পলাশ অনেক বড় হয়ে গেছে, সে হয়তো অনেক কিছু করে ফেলেছে, তাদের ধারণা পুরোপুরি ঠিক নয়। সামনে পলাশের সুসময় অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন নির্মাতা।

পলাশ তার ক্যারিয়ারে কতদূর উঠবেন সেটা অমিও আঁচ করতে পারছেন না। নির্মাতা মনে করেন, পলাশের পথচলা কেবল শুরু। পোস্টে অমি ধারণা করেছেন তিনি মারা গেলে পলাশ তাকে মনে করবেন। তার কাজগুলো স্মরণে রাখবেন এই অভিনেতা। পরিশেষে অভিনেতার জন্য দোয়া করে নির্মাতা জানান, পলাশ তার অহংকার।

১৯৯৩ সালের ৩ ফেব্রুয়ারি নোয়াখালীর কালিকাপুর গ্রামে জন্ম নেওয়া পলাশের শৈশব কেটেছে নিজ জেলায়। এরপর বেড়ে উঠেছেন ঢাকার নাখালপাড়ায়। স্কুলে পড়ার সময় পরিচালক হওয়ার স্বপ্ন জাগে পলাশের। এইচএসসির পর নির্মাতা মোস্তাফা সরয়ার ফারুকীর সঙ্গে কাজ করার ইচ্ছা হয় তার। বাসনাকে বাস্তবে রূপ দিয়ে জুড়ে যান ফারুকীর সঙ্গে। দীর্ঘদিন তার সঙ্গে কাজ করে পরে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন ইশতিয়াক আহমেদ রুমেলের সঙ্গে।

নিজেই যখন পরিচালক হিসেবে নাম লেখানোর প্রস্তুতি নিচ্ছিলেন তখনই তার সঙ্গে পরিচয় হয় কাজল আরেফিন অমির সঙ্গে। অমি তার ‘ট্যাটু’ নাটকে তাকে অভিনেতা বানিয়ে দেন। সেখান থেকেই মূলত পলাশকে চিনতে শুরু করে দর্শক। এর সূত্র ধরেই মূলত অভিনেতা পলাশের আজকের অবস্থান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১০

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১১

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১২

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৩

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৪

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৫

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৬

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৭

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৮

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৯

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

২০
X