বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ০১:০৮ পিএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ০২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

শুভ জন্মদিন রোজী আফসারী

অভিনেত্রী রোজী আফসারী। ছবি : সংগৃহীত
অভিনেত্রী রোজী আফসারী। ছবি : সংগৃহীত

দেশের কিংবদন্তি অভিনেত্রী রোজী আফসারী। রুপালি পর্দায় নিজের মিষ্টি হাসি দিয়ে জয় করেছিলেন ভক্তদের হৃদয়। তার ঝুলিতে আছে কালজয়ী বেশকিছু সিনেমা। প্রখ্যাত এ অভিনেত্রীর ৭৮তম জন্মদিন আজ।

১৯৬২ সালে আবদুল জব্বার খান পরিচালিত জোয়ার এলো দিয়ে শুরু তার সিনেমায় কাজ করা। তবে প্রথম খ্যাতি অর্জন করেন নারায়ণ ঘোষ মিতা পরিচালিত আলোর মিছিল চলচ্চিত্রে অভিনয় করে। প্রায় চার দশক ধরে তিনি প্রায় ৩৫০টি চলচ্চিত্রে অভিনয় করেন। এর মধ্যে পাকিস্তানের ‘জাগে হুয়া সাবেরা’, ‘পুনম কি রাত’সহ প্রায় ২৫টি উর্দু সিনেমা রয়েছে।

১৯৭৫ সালে ‘লাঠিয়াল’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা পার্শ্ব-অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার লাভ করেন রোজী আফসারী। তার কালজয়ী সিনেমার তালিকায় রয়েছে ‘ওরা ১১ জন’, ‘লাঠিয়াল’, ‘এতটুকু আশা’, ‘নীল আকাশের নীচে’, ‘অশিক্ষিত’, ‘প্রতিকার’ ইত্যাদি। তার সর্বশেষ অভিনীত সিনেমা ‘পরম প্রিয়’ ২০০৫ সালে মুক্তি পায়।

রোজী আফসারীর প্রকৃত নাম শামীমা আক্তার রোজী। ১৯৪৬ সালের ২৩ এপ্রিল লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন তিনি। ২০০৭ সালের ৯ মার্চ কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন এ কিংবদন্তি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ

বিএনপি-জামায়াত উত্তেজনা, ১৪৪ ধারা জারি

দোহায় যুক্তরাষ্ট্র-ইরানের কোনো সরাসরি বৈঠক হচ্ছে না: কাতার

কোচ আনচেলত্তির বার্তায় বিরতির পর নতুন রূপে ফিরে ব্রাজিল

অপপ্রচার ও নোংরা রাজনীতির বিরুদ্ধে সাভারে যুবদলের শোডাউন

মাদক মামলা / ভাগনের সাজার রায় শুনে এজলাসে স্ট্রোকে মামার মৃত্যু

চার বছরে পদ্মা সেতুর টোল আদায় ৩৪২৯ কোটি টাকা

জেসিআই ঢাকা ইস্ট ২০২৬ সালের জন্য সালমা আক্তার হীরা প্রেসিডেন্ট নির্বাচিত

সন্ত্রাসবিরোধী আইনে কৃষকলীগ নেতা গ্রেপ্তার

বুধবার থেকে কার্যকর হবে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট

১০

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলাকে নির্লজ্জ আগ্রাসন বলল ভারত

১১

সীমান্তে নিহত মুজিবের স্ত্রীকে ৮০০ টাকা সহায়তা, নাসীরুদ্দীন-সারজিসের প্রতি ক্ষোভ

১২

চট্টগ্রাম-৪ আসনে পুনরায় ভোট কি না, রায়ের কপি দেখে সিদ্ধান্ত নেবে ইসি

১৩

দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় অপপ্রচারের শিকার ইউএনও

১৪

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় হাবিপ্রবির ৪ শিক্ষার্থীর পদক জয়

১৫

সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস

১৬

ইউসিবিতে শফিকুর রহমান ও রীদওয়ানুল হকের পদোন্নতি

১৭

তিস্তা মহাপরিকল্পনায় অন্য কোনো দেশের কনসার্নের সুযোগ নেই: তথ্য উপদেষ্টা

১৮

কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান

১৯

বনের জমি উদ্ধারে গিয়ে দখলদারের হামলায় রেঞ্জারসহ আহত ১৬

২০
X