বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ১১:১০ এএম
অনলাইন সংস্করণ

শিক্ষিত বেকারদের দুর্দশা নিয়ে যা বললেন অর্ষা

নাজিয়া হক অর্ষা। ছবি : সংগৃহীত
নাজিয়া হক অর্ষা। ছবি : সংগৃহীত

দেশের বর্তমান চাকরির বাজারের নড়বড়ে পরিস্থিতি এবং তরুণদের ডিজিটাল প্ল্যাটফর্মের দিকে ঝুঁকে পড়া নিয়ে এবার খোলামেলা কথা বললেন জনপ্রিয় অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। তার মতে, বর্তমান বাস্তবতায় তরুণদের টিকটক বা অন্যান্য মাধ্যম ব্যবহার করে আয় করাটা মোটেও অস্বাভাবিক নয়। সম্প্রতি একটি শুটিং সেটে দেওয়া সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন, যে দেশে মাস্টার্স পরীক্ষা শেষ করেও চাকরি পাওয়া নিয়ে এত অনিশ্চয়তা, সেখানে বাচ্চারা টিকটক করে ডলার কামাবে—এটাই স্বাভাবিক।

অর্ষা বিষয়টিকে নেতিবাচকভাবে দেখতে নারাজ। বরং যারা এই প্ল্যাটফর্ম কাজে লাগিয়ে আয় করছেন, তাদের তিনি স্মার্ট ও উদ্যোগী মনে করেন। অভিনেত্রীর সাফ কথা, আমি যদি শুধু অন্যকে নকল করেও ডলার আয় করতে পারি, তাহলে কেন করব না? তিনি জানান, তার চারপাশের ছোটদের বেশিরভাগই এখন বই বা সিনেমার চেয়ে মোবাইল গেমস ও টিকটকে বেশি ব্যস্ত থাকে। যদিও পড়ার প্রতি এই অনাগ্রহ ভাবার বিষয়, তবুও তিনি মনে করেন, টিকটক করে অল্প বয়সেই অনেকে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে। তারা দেশ-বিদেশে ঘুরছে এবং নিজেদের জীবন গুছিয়ে নিচ্ছে।

অন্যদিকে শিক্ষিত বেকারদের দুর্দশা নিয়ে আক্ষেপ প্রকাশ করেন অর্ষা। তিনি বলেন, প্রায়ই খবরে দেখি, মাস্টার্স পাস করা ছেলেকে বিশ্ববিদ্যালয়ে ঘুরে চা বা ফুসকা বিক্রি করতে হচ্ছে। কাজ ছোট না হলেও, একজন তরুণের জীবনের ২৫ বছর পড়াশোনায় বিনিয়োগ করার পর যদি এই পরিণতি হয়, তবে তা হতাশার। অর্ষার মতে, উচ্চশিক্ষিত হয়ে বেকার থাকার চেয়ে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে নিজের পায়ে দাঁড়ানো অনেক বেশি বুদ্ধিমানের কাজ। ভবিষ্যতে শিক্ষিত বেকারত্ব আমাদের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

পৃথিবীকে চমকে দিয়ে সমতায় ফিরল কেপ ভার্দে

কেপ ভার্দের বিপক্ষে গোল করে নতুন যে রেকর্ড গড়লেন মেসি

মেসির গোলে কেপ ভার্দের বিপক্ষে এগিয়ে গেল আর্জেন্টিনা

প্রথমবার নকআউটে নেমেই বাজিমাত, অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস গড়ল মিসর

দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: এমপি তাহসিনা রুশদীর

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

অস্ট্রেলিয়ার স্বপ্ন ভেঙে চুরমার করে প্রথমবার শেষ ষোলোতে মিসর

আর্জেন্টিনা ম্যাচের আগেই বিশ্বকাপ জয়ের ঘোষণা কেপ ভার্দের

চট্টগ্রামে অসহায় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

১০

বদলে গেল ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সময়!

১১

মিসরের বিপক্ষে আত্মঘাতী গোলে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

১২

আলি খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান 

১৩

পুরো কেপ ভার্দে স্কোয়াডের বাজারমূল্য শুধু আলভারেজেরই অর্ধেক

১৪

যুক্তরাজ্যের আর্কাইভে মিলল যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের বিরল কপি

১৫

খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৬

আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা

১৭

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে আসছে এআই প্রযুক্তি: সিলেটে বাণিজ্যমন্ত্রী

১৮

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, নাকি অন্য কিছু

১৯

সিলেটে কালবেলার সাংবাদিককে শ্বাসরোধে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ

২০
X