বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪, ০১:৩৩ পিএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ০১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

হুট করে হয়ে গেল অর্ষার বিয়ে!

ইমরান-অর্ষা। ছবি : সংগৃহীত
ইমরান-অর্ষা। ছবি : সংগৃহীত

হঠাৎ করে বিয়ের কথা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। রোববার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করে বিয়ের বিষয়টি প্রকাশ করেন তিনি।

পোস্ট করা ছবিতে দেখা যায়, অর্ষার বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নির্মাতা ও অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান। ছবিরগুলোর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘প্রকৃতি আর পরিবার নিয়ে এখন আমি থেকে আমরা। আনুষ্ঠানিকভাবেই আমরা বিবাহিত।’

তবে কবে কোথায় তাদের বিয়ে হয়েছে সেই বিষয়ে কিছু জানাননি অভিনেত্রী অর্ষা। যোগাযোগ করলে কালবেলাকে তিনি বলেন, ৬-৭ মাস ধরেই আমাদের দুই পরিবারে কথা হচ্ছিল। আমার মা লম্বা সময় ধরে অসুস্থ। তাই বিয়েটা এখনই করব কি না, বিয়ের অনুষ্ঠান করব কি না—এ বিষয়ে আমরা সিদ্ধান্তহীন ছিলাম। মায়ের শারীরিক অবস্থার কারণে বিয়ের জন্য দেরি করতে হচ্ছিল। মা মাঝখানে আইসিইউতে চলে যায়। এরপরই তার পরিস্থিতি খারাপ হতে থাকে। আইসিইউ থেকে বেরিয়েই মা চাইছিলেন যে, ছোট পরিসরে হলেও কাবিন করে রাখি আমরা, পরে না হয় সবাইকে জানালাম। এমন অবস্থা থেকেই আসলে পুরো বিষয়টি ঘটেছে।

অভিনেত্রী আরও বলেন, আমার মনে হলো লাইফে অনেক সময় নিয়েছি, অনেক চিন্তাভাবনা করেছি, আমাদের ভালো বন্ধুত্বও আছে, এক রকমের জানাশোনাও আছে, দুই পরিবারের মধ্যেও যোগাযোগ ও জানাশোনা আছে। তাই একদম ঘরোয়া পরিসরে ছোট অনুষ্ঠান করে কিছু ছবি তুলে বিয়েটা হলো।

২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে আসেন নাজিয়া হক অর্ষা। তারপর থেকে টেলিভিশন নাটকে দেখা যায় তার উপস্থিতি। পাশাপাশি বেশ কিছু সিনেমা ও ওয়েবফিল্মে অভিনয় করেছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীসহ যুবদল নেতা আটক, পদ থেকে বহিষ্কার

সিরিয়ার অন্তর্বর্তী সংসদে নিয়োগ পেলেন অভিনেত্রী রোজিনা 

অবশেষে ঝড় তুলতে আসছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা

বৃক্ষরোপণ ও ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় ডিএসসিসির বিশেষ কমিটি

হাম প্রতিরোধ ও সচেতনতা / সাউথইস্ট ইউনিভার্সিটিতে জাতীয় প্যানেল আলোচনা অনুষ্ঠিত

শাপলা চত্বর মামলায় আসামি হচ্ছেন ইনু: চিফ প্রসিকিউটর

বন্ধুদের সঙ্গে সাদাপাথরে ঘুরতে এসে নিখোঁজ চিকিৎসক

এলডিসি উত্তরণ ও মান নিয়ন্ত্রণ অবকাঠামোর সংস্কার / ইউরোপের বাজারে বাংলাদেশের রপ্তানি সক্ষমতার সত্যিকারের পরীক্ষা

কুয়েতে নির্যাতনের শিকার ৭ নারী গৃহকর্মীকে দেশে ফেরত, সতর্ক করল দূতাবাস

থাইল্যান্ডে ১১ বছরের শিশুর চালানো পিকআপের ধাক্কায় ৯ ভিক্ষুর মৃত্যু

১০

প্রতিবন্ধীদের সেবায় এক সুতোয় গাঁথা হচ্ছে সব মন্ত্রণালয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১১

বিদ্যুতের অতিরিক্ত বিল ও লোডশেডিং নিয়ে জরুরি সভা, এলো যে সিদ্ধান্ত

১২

নকলের সহায়তায় ২ শিক্ষক অব্যাহতি, এক ছাত্রী বহিষ্কার 

১৩

জবির শিক্ষক-কর্মচারীদের আবাসনে আরও ১০০ কোটি টাকার ঋণচুক্তি

১৪

মার্কিন তারকা লাল কার্ড দেখতেই ১০ কোটির ফ্রি পিৎজা পেলেন সমর্থকরা! কিন্তু কেন?

১৫

শিক্ষার্থীদের নিরাপত্তায় চালু হচ্ছে ‘জেএনইউ কুইক রেসপন্স টিম’ পোর্টাল

১৬

আবার একসঙ্গে শাকিব-হৃদয়, নতুন সিনেমার ঘোষণা

১৭

‘গুল্লি বাবু’র ডেকে নেওয়া সেই যুবককে গুলি করে হত্যা

১৮

শিবির নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১৯

জনভোগান্তি কমাতে উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে হবে: সিসিক প্রশাসক

২০
X