বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ০৩:১৮ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা টেইলর সুইফট

পপ তারকা টেইলর সুইফট। ছবি : সংগৃহীত
পপ তারকা টেইলর সুইফট। ছবি : সংগৃহীত

মার্কিন পপ তারকা টেইলর সুইফট। তার তারকা খ্যাতি বিশ্বজুড়ে। সংগীত দিয়ে গড়ে যাচ্ছেন একের পর এক ইতিহাস। এবার টেইলরের নাম এলো বিশ্বের সবচেয়ে ধনী গায়িকার কাতারে।

বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট। বিশ্বের সবচেয়ে ধনী গায়িকার স্বীকৃতি পেতে যাচ্ছেন তিনি। এ মুহূর্তে তার সম্পদের দাম প্রায় ১ দশমিক ৬ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ২ হাজার কোটি টাকা। এর আগে পপ তারকা রিহানা ছিলেন বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা। তার সম্পদের পরিমাণ ছিল ১ দশমিক ৪ বিলিয়ন ডলার। এবার সম্পদের দিক থেকে রিহানাকে পেছেনে ফেলে দিলেন টেইলর। খবর : পিপলস ম্যাগাজিন

তবে তার সম্পদের পরিমাণ এখনই প্রকাশ করছে না ফোর্বস ম্যাগাজিন। আনুষ্ঠানিক ভাবে এই ঘোষণা এ মাসের শেষের দিকে দেওয়ার কথা রয়েছে। সুইফটের সম্পদের সর্বশেষ হালনাগাদ তথ্য প্রকাশ করার পরই তিনিই সবচেয়ে সম্পদশালী নারী কণ্ঠশিল্পী হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখাবেন।

সুইফটের সম্পদের ৬০০ মিলিয়ন আসে কনসার্ট এবং গানের সম্মানী থেকে। ৬০০ মিলিয়ন আসে তার মিউজিক লাইব্রেরি থেকে। অন্যদিকে ১২৫ মিলিয়ন আসে তার রিয়েল এস্টেট ব্যবসা থেকে। এ ছাড়াও এ গায়িকা ২০২৩ সালে স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই থেকে পেয়েছেন ১০০ মিলিয়ন ডলার।

টেইলর সুইফটের এখন পর্যন্ত স্টুডিও অ্যালবাম প্রকাশ হয়েছে ১১টি। তার প্রথম অ্যালবাম নিজের নাম ‘টেইলর সুইফট’ শিরোনামে বের হয় ২০০৬ সালে। এরপর ‘ফিয়ারলেস’ ২০০৮, ‘স্পিক নাউ’ ২০১০, ‘রেড’ ২০১২, ‘১৯৮৯’ ২০১৪, ‘রেপ্যুটেশন’ ২০১৭, ‘লাভার’ ২০১৯, ‘ফোকলোর’ ২০২০, ‘এভারমোর’ ২০২০, ‘মিডনাইটস’ ২০২২ এবং সবশেষ ‘দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট’ ২০২৪ সালের এপ্রিলে প্রকাশ পায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ সনদে চাকরির পর বৈধ সনদের জন্য ভর্তি

পাকিস্তানে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করল ভারত

দেশজুড়ে ব্যাপক বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরেও সতর্কতা

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

আড়াই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

ভূমিকম্পে কেঁপে উঠল চীন

হাত দিয়েই ভাঙছে নদীর পাড় রক্ষা বাঁধের ব্লক

ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

২০ টাকার ঝালমুড়ি নিয়ে বিরোধ, যুবককে ছুরিকাঘাত

জুলাইয়েই মিলতে পারে পে-স্কেলের সম্পূর্ণ বেতন, গেজেট নিয়ে নতুন বার্তা

১০

জুলাই শহীদ ছেলের অনুদানের টাকায় বাবার দ্বিতীয় বিয়ে, সমালোচনার ঝড়

১১

প্রকৃতির অনিন্দ্যসুন্দর সৃষ্টি ‘জামুই’ প্রজাপতি

১২

ব্রাজিল ম্যাচের আগে বড় ধাক্কা খেল জাপান

১৩

স্কুল নেই, হাসপাতাল নেই, নেই যাতায়াতের রাস্তা

১৪

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের

১৫

বাউফলে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে জিম্মি রোগীরা

১৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েল প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যান করল লেবানন

১৭

সহজে ডট বিডি-ডট বাংলা ডোমেইন নিবন্ধনের সুযোগ

১৮

ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স / অ্যানেসথেসিওলজিস্ট না থাকায় ব্যাহত চিকিৎসাসেবা

১৯

বাহরাইনকে কঠোর সতর্কবার্তা দিল ইরান

২০
X