বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ০৬:৫০ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৫, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

নিজের যৌনজীবন নিয়ে মুখ খুললেন অস্কারজয়ী অভিনেত্রী

নিজের যৌনজীবন নিয়ে মুখ খুললেন অস্কারজয়ী অভিনেত্রী

অস্কারজয়ী অভিনেত্রী চার্লিজ থেরন সবসময়ই ছিলেন নিজের শর্তে জীবনযাপন করা এক সাহসী নারী। বয়স ৪৯ হলেও নিজের তারুণ্য, ব্যক্তিত্ব আর সৌন্দর্যে এখনো তরুণীদের টেক্কা দেন তিনি। তবে এবার তিনি শিরোনামে এলেন ব্যক্তিগত জীবনের খোলামেলা ও সাহসী এক স্বীকারোক্তির কারণে।

নিজের নতুন ছবি দ্য ওল্ড গার্ড ২-এর প্রচারে এসে একটি পডকাস্টে নিজের যৌনজীবন নিয়ে অকপট কথা বলেন চার্লিজ। ভক্তদের চমকে দিয়ে তিনি জানান, ‘আমি সদ্যই একটি ২৬ বছর বয়সী ছেলের সঙ্গে সহবাস করেছি এবং এটা এক কথায় অসাধারণ ছিল!’ সঞ্চালক এই উত্তরে রীতিমতো চমকে যান এবং বলেন, ‘তাহলে সেই ছেলেটাই এখন পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ!’ উত্তরে হেসে চার্লিজ বলেন, ‘সে নিজে হয়তো তা ভাবে না, তবে ঠিক আছে। ধন্যবাদ!’

এখানেই শেষ নয়। থেরন আরও বলেন, ‘আমি খুব বেশি ওয়ান নাইট স্ট্যান্ড করিনি। এখন পর্যন্ত জীবনে মাত্র তিনবার করেছি। কিন্তু সদ্য যা হলো, সেটা ছিল অন্যরকম। আমি ভেবেছিলাম, কেন ২০ বছর বয়সেই এমন কিছু করিনি!’

সঞ্চালক যখন সহবাসের সেরা পরামর্শ জানতে চান, থেরন রসিকতা করে বলেন, ‘আমি এই বিষয়ে কিছু বলতে গেলে গিলেই ফেলি! আমি সত্যি শেষ ব্যক্তি যে কাউকে এই বিষয়ে টিপস দিতে পারবে।’

নিজের জীবনদর্শন প্রসঙ্গে তিনি বলেন, ‘৪০ পেরিয়ে আমি বুঝেছি—আমার শরীর, আমার পছন্দ, আমার নিয়মেই চলবে। অন্য কেউ ঠিক করে দেবে না আমি কী করব, বা কার সঙ্গে ঘুমাবো।’ দুই সন্তানের সিঙ্গল মাদার থেরনের মতে, ‘রোমাঞ্চকর সম্পর্ক চাওয়া স্বাভাবিক, কিন্তু বাস্তব জীবন কঠিন। রাতের সঠিক ঘুমই অনেক সময় সবচেয়ে বড় আকর্ষণ।’

চার্লিজ থেরনের এই সাহসী ও ব্যক্তিস্বাধীনতাকে গুরুত্ব দেওয়া মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তাকে বলছেন ‘সাহসী নারীত্বের প্রতীক’, আবার কেউ কেউ এ নিয়ে বিতর্কও তুলছেন। তবে থেরনের মতে, ‘এটাই আমার জীবন এবং আমি সেটাকে নিজের মতো করেই বাঁচব।’

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X