তামজিদ হোসেন
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৬:২০ পিএম
অনলাইন সংস্করণ

হরর সিনেমায় জ্যাজি বিটজ

জ্যাজি বিটজ I ছবি : সংগৃহীত
জ্যাজি বিটজ I ছবি : সংগৃহীত

হলিউডের প্রভাবশালী প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স প্রকাশ করল তাদের আসন্ন অ্যাকশন-হরর-কমেডি সিনেমা ‘দে উইল কিল ইউ’-এর ফার্স্ট লুক ট্রেলার। যেখানে মুক্তির আগেই ভয়, কৌতূহল আর উত্তেজনায় দর্শকদের মধ্যে ঝড় তুলেছে ট্রেলারটি। আর এই হরর কমেডি সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন ডেডপুল খ্যাত মার্কিন অভিনেত্রী জ্যাজি বিটজ।

নিউইয়র্ক সিটির এক সুউচ্চ ভবনে জমে ওঠা ভয়াবহ এক রাতের গল্প নিয়ে নির্মিত এই ছবিতে জ্যাজি বিটজের পাশাপাশি অভিনয় করেছেন মাইহা’লা, প্যাটারসন জোসেফ, টম ফেলটনসহ আরও অনেকে। যাদের উপস্থিতি ছবির আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে। গল্পের কেন্দ্রে রয়েছে এক গৃহপরিচারিকা, যিনি কাজ করতে গিয়ে আবিষ্কার করেন ভবনটির ভয়ংকর এক অন্ধকার রহস্য। ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে একটি শয়তানি কাল্টের অস্তিত্ব, যা ভবনটিকে পরিণত করেছে মৃত্যুর ফাঁদে। ছবিটি পরিচালনা করেছেন কিরিল সোকোলভ।

সিনেমা নিয়ে পরিচালক মার্কিন এক গণমাধ্যমকে জানান, এটি হবে রক্তাক্ত ও ভয়ংকর সব দৃশ্যে ভরপুর এক চলচ্চিত্র, যেখানে এক তরুণীকে পুরো একটি রাত টিকে থাকার লড়াই করতে হবে, না হলে তাকেই হতে হবে কাল্টের পরবর্তী বলি।

আগামী ২৭ মার্চ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দে উইল কিল ইউ’ সিনেমাটি। আতঙ্ক, অ্যাকশন আর ডার্ক হিউমারের দারুণ এক মিশ্রণে তৈরি এ ছবিতে দর্শকদের জন্য অপেক্ষা করছে এক রোমাঞ্চকর বড় পর্দার অভিজ্ঞতা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১০

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১১

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১২

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৩

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৫

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৬

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৭

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৮

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৯

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

২০
X