বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৪, ০৬:১৫ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৪, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ

আপনারা দয়া করে গলাকাটা বন্ধ করুন : শবনম ফারিয়া

অভিনেত্রী শবনম ফারিয়া। ছবি : সংগৃহীত
অভিনেত্রী শবনম ফারিয়া। ছবি : সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। একসময় নিয়মিত তাকে অভিনয়ে দেখলেও এখন তিনি কনটেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে পরিচিত করছেন। তার ফেসবুক অ্যাকাউন্টে গেলেই তা দেখা যায়। তবে সামাজিক যে কোনো সমস্যা নিয়ে বরাবরই সরব এই অভিনেত্রী।

৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। তার চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের শপথগ্রহণের পর দেশবাসী নতুন আশায় বুক বাঁধছেন। সবার প্রত্যাশা, নতুন আঙ্গিকে সাজবে দেশ। সেই আশায় বুক বেঁধেছেন এই অভিনেত্রীও।

ব্যবসায়ীদের উদ্দেশ্য করে এ অভিনেত্রী নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমরা সবাই জানি এবং খুব স্পষ্টভাবে বুঝতে পারছি, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নয় এ মুহূর্তে। যে কারণেই হোক, যেভাবেই হোক, আমরা ভালো অবস্থায় নেই!’

দেশি পণ্য কেনার আহ্বান জানিয়ে ফারিয়া আরও লিখেছেন, ‘আমরা যে যার যার জায়গা থেকে একটু চেষ্টা করতে পারি এ অবস্থার পরিবর্তন করতে, খুব বড় কিছু যে হবে তা নয়, কিন্তু এটি একটি প্র্যাক্টিস, প্রথমেই শুরু করি দেশি পণ্য কেনা দিয়ে। আশপাশের দেশের শাড়ি, কামিজ অন্যান্য পণ্য বাদ দিয়ে নিজেদের পণ্য ব্যবহার শুরু করি।’

ব্যবসায়ীদের নৈরাজ্য বন্ধের আহ্বান জানিয়ে শবনম ফারিয়া বলেন, ‘আর যারা ব্যবসা করেন, আপনারা দয়া করে গলাকাটা বন্ধ করুন, জিনিসপত্রের দাম কমান, মান ভালো করেন। আমরাই স্বাধীনভাবে থাকতে চেয়েছি, বাকস্বাধীনতা চেয়েছি এবং তা আবারও রক্তের বিনিময়ে পেয়েছি। এখন এ অবস্থার পরিবর্তনেও আমাদের সবার এগিয়ে আসতে হবে।’ ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে সামাজিক মাধ্যমে সক্রিয় ছিলেন শবনম ফারিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X