কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ০৫:১১ পিএম
আপডেট : ১১ মার্চ ২০২৪, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ

অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর : পররাষ্ট্রমন্ত্রী 

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। পুরোনো ছবি
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। পুরোনো ছবি

অসাধু ব্যবসায়ী ও মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, কিছু মজুতদার আছে যারা বাজারে কৃত্রিম সংকট তৈরি করে। এখন পেঁয়াজসহ বেশিরভাগ পণ্যের কোনো সংকট নেই। তারপরও কোনো পণ্যের মূল্য বাড়িয়ে দেওয়া হচ্ছে।

এ ব্যাপারে জনগণের সহায়তা কামনা করে মন্ত্রী বলেন, এখন যেমন অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট হয়। জনগণ যদি তাদের বিরুদ্ধে সিন্ডিকেট করে ফেলে তাহলে তারা কোথায় যাবে?

সোমবার (১১ মার্চ) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, এটি অত্যন্ত দুঃখজনক; আমাদের দেশের বিরাট সংখ্যক ব্যবসায়ীর অসৎ মনোবৃত্তি। দেশে কোনো উৎসব বা উপলক্ষ এলে যখন মানুষের প্রয়োজনীয়তা বাড়ে, তখন তারা পণ্যোর মূল্য বাড়িয়ে দেয়। অন্যান্য দেশে উৎসব এলে যেখানে পণ্যের মূল্য কমিয়ে দেওয়া হয়, আর আমাদের দেশে হয় এর উল্টো।

সরকার এই অসাধু মজুতদারদের প্রতিহত করতে বদ্ধপরিকর উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার এ ব্যাপারে অত্যন্ত সতর্ক। আমাদের বাণিজ্যমন্ত্রী এটি নিয়ে কাজ করছেন।

মিয়ানমারের চলমান সংকটে মিয়ানমারের বিদ্রোহী পক্ষের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় বা সরকার যোগাযোগ করার প্রয়োজনীয়তা মনে করছে কি না- এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। মিয়ানমার সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। মিয়ানমারে যা হচ্ছে সেটি তাদের অভ্যন্তরীণ বিষয়।

এ ছাড়াও বাংলাদেশের পোশাকশিল্প নিয়ে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য কমিশনের তদন্তের বিষয়ে জানতে চাওয়া হলে হাছান মাহমুদ বলেন, এটি একটি নিয়মিত প্রক্রিয়া। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আগামী দিনে আরও সুদৃঢ় হবে বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১০

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১১

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

১২

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৩

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১৪

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১৫

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১৬

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৭

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১৮

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১৯

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

২০
X