বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪, ০৬:২৯ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ০৭:০১ পিএম
অনলাইন সংস্করণ

অন্তরঙ্গ ভিডিও ফাঁস, অভিনেত্রীর দাবি ডিপফেক

অন্তরঙ্গ ভিডিও ফাঁস, অভিনেত্রীর দাবি ডিপফেক
অন্তরঙ্গ ভিডিও ফাঁস, অভিনেত্রীর দাবি ডিপফেক

নেট দুনিয়ায় ১৭ সেকেন্ডের একটি অন্তরঙ্গ ভিডিও ফাঁস হয়েছে জনপ্রিয় অভিনেত্রী ওভিয়ার। তামিল ও মালায়ালাম সিনেমার এই অভিনেত্রী ভিডিওটি নিয়ে বিব্রত। এদিকে ভিডিওটি সামনে আসার পর থেকে তুমুল আলোচনা-সমালোচনা চলছে।

তবে ওভিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, এটি ডিপফেক ভিডিও। ভিডিওতে থাকা নারীটি ওভিয়া নন। মূলত অভিনেত্রীকে সমাজে হেয় করার উদ্দেশে ভিডিওটি ছড়ানো হচ্ছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নিয়েছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮-কে ওভিয়ার ম্যানেজার বলেন, ‘এটা ডিপফেক ভিডিও। ওভিয়াকে হেয় করার উদ্দেশে অন্য কারও ভিডিওতে তার চেহারা জুড়ে দেওয়া হয়েছে। যারা করেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন অভিনেত্রী। এরই মধ্যে পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দেওয়া হয়েছে।’

অভিনেত্রীর ম্যানেজার আরও জানিয়েছেন, বিষয়টি খুবই স্পর্শকাতর, এজন্য এখনই অভিযুক্তের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করতে চাচ্ছেন না তারা।

ওভিয়ার পক্ষ থেকে কেরালার ত্রিশুর থানায় অভিযোগ দেওয়া হয়েছে। সেখানে অভিযুক্ত হিসেবে অভিনেত্রীর এক সময়ের বন্ধু তারিকের নাম উঠে এসেছে। তারিকের সঙ্গে এক সময় ভালো সম্পর্ক ছিল এই সুন্দরীর।

তারিকের অসৌজন্যমূলক আচরণের কারণে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন ওভিয়া। ধারণা করা হচ্ছে, এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে তারিক কারও অন্তরঙ্গ ভিডিওর সঙ্গে ওভিয়ার চেহারা জুড়ে অনলাইনে ছড়িয়ে দিয়েছেন।

রঙিন দুনিয়ায় ওভিয়া নামে পরিচিতি পেলেও অভিনেত্রীর আসল নাম হেলেন নেলসন। ২০০৭ সালে মালায়ালাম সিনেমা ‘কাঙ্গারু’র মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। দুই বছর পর ‘কালাভানি’ দিয়ে তামিল সিনেমায় অভিনয় শুরু করেন।

এরপর থেকে দুই ইন্ডাস্ট্রিতেই নিয়মিত অভিনয় করছেন ওভিয়া। তবে ২০১৭ সালে ‘বিগ বস তামিল’ রিয়েলটি শোয়ের প্রথম সিজনে অংশ নিয়ে ব্যাপক পরিচিতি পান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১০

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১১

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১২

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৩

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৪

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৫

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৬

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৭

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৮

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৯

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

২০
X