তৌফিক মেসবাহ
প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ০৭:৫৮ পিএম
আপডেট : ১২ মার্চ ২০২৫, ০৮:০২ পিএম
অনলাইন সংস্করণ

বিটিভি থেকে বাদ পড়লেন শেখ সাদী খান

বিটিভি থেকে বাদ পড়লেন শেখ সাদী খান

অনিয়ম নিয়ে কথা বলায় বাংলাদেশ টেলিভিশন থেকে বাদ পড়েছেন সংগীতের জাদুকরখ্যাত কিংবদন্তি সংগীত পরিচালক ও সুরকার শেখ সাদী খান। প্রায় ৯ বছর ধরে চলে আসা বিটিভির ‘স্মৃতিময় গানগুলো’ অনুষ্ঠান থেকে বাদ পড়েছেন আলাউদ্দিন খাঁ-আয়েত আলী খাঁর উত্তরসূরি এ শিল্পী। এ নিয়ে অভিযোগের তীর অনুষ্ঠান গবেষক মুনসী আব্দুল ওয়াদুদের দিকে।

শেখ সাদী খানের অবর্তমানে অনুষ্ঠানের সংগীত পরিচালনার দায়িত্ব পালন করছেন কণ্ঠশিল্পী আব্দুল হাদী। যিনি এই অনুষ্ঠানে সংগীত বিশ্লেষক হিসেবে শুরু করেছিলেন। অনুষ্ঠানে গবেষক হিসেবে গীতিকবি মুনসী আব্দুল ওয়াদুদ রয়েছেন। অনুষ্ঠানের মূল পরিকল্পনাকারী ছিলেন শেখ সাদী খান। তার হাত ধরেই পতিত সরকারের সময় মুনসী ওয়াদুদ বিটিভিতে কাজের সুযোগ পেলেও সময় পাল্টালে সেই তিনি এখন ভোল পাল্টে হয়ে উঠেছেন অনুষ্ঠানের একচ্ছত্র অধিপতি।

জানা গেছে, শিল্পীদের অধিকার ও দাবি দাওয়া, বিটিভির নানা অনিয়ম নিয়ে কথা বলার অভিযোগে শেখ সাদী খানকে বাদ দেওয়া হয়েছে। যার ইন্দন জুগিয়েছেন মুনসী ওয়াদুদ। অনুষ্ঠানটির ২০১৬ সাল থেকে মূল পরিকল্পনাকারী ও সংগীত পরিচালকের দায়িত্ব পালন করছিলেন সাদী।

নাম প্রকাশে অনিচ্ছুক বিটিভির এক কর্মকর্তা বলেন, শেখ সাদী অনিয়মের বিরুদ্ধে কথা বলাই তার অপরাধ। পতিত সরকারের অপকর্ম সে সামনে আনার চেষ্টা করছে। কিন্তু মুনসী ওয়াদুদসহ কয়েকজন সংগীত বিভাগের অপকর্ম নিয়ে কতৃপক্ষের সঙ্গে আঁতাত করে ফেলেছে। ফলে কর্তৃপক্ষের সুনজরে ওয়াদুদ থাকলেও সাদী বাদ পড়েছেন।

অভিযোগের ব্যাপারে মুনসী আব্দুল ওয়াদুদের দাবি, বিটিভি কর্তৃপক্ষ সাদী ভাইকে কয়েকটি পর্ব থেকে স্থগিত করার পরামর্শ দিলে আমরা তার সঙ্গে আলাপ করেই অনুষ্ঠান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তিনি সিদ্ধান্ত না দিলে হাদী ভাই বা আমি অনুষ্ঠানটি করতাম না।

এ ব্যাপারে অনুষ্ঠান প্রযোজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং বিটিভির জিএম নুরুল আজম পবনকে একাধিকবার কল করেও পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

ইরানের অবমুক্ত সম্পদ কোথায় ব্যয় হবে জানালেন ভ্যান্স

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

১০

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

১১

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

১২

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল সেঁজুতির লাশ

১৪

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্যকে হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

১৬

প্রবাসী মামা-শ্বশুরকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল আব্দুল্লাহর

১৭

ফটোশুট নয়, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় গুরুত্ব পাচ্ছে কূটনৈতিক অগ্রগতি

১৮

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ আইনমন্ত্রীর

১৯

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

২০
X