বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ০১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

দেশে প্রথমবারের মতো তারকাদের নিয়ে 'টি-টোয়েন্টি টুর্নামেন্ট'

ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

ব্যাটে-বলে প্রিয় তারকারা লড়ছেন মাঠে, ডাগআউটে আর গ্যালারিতে বসে সমর্থন দিচ্ছেন অন্য তারকারা, এমন দৃশ্য দেখা যায় ভারতের সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)-এ। তবে প্রথমবারের মতো বাংলাদেশেও তারকাদের নিয়ে প্রফেশনাল ক্রিকেটের আদলে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি টুর্নামেন্ট। যেখানে মেনে চলা হবে আন্তর্জাতিক ক্রিকেটর সকল নিয়মকানুন।

বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি (সিসিটি) নামের এই টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে আগামী ২৪ মে। চলবে ৩ মে পর্যন্ত। দিবারাত্রি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ফ্লাড লাইটের আলোয়।

টুর্নামেন্টের ফাইনালসহ মোট ম্যাচ হবে ৭টি ও ২টি থাকবে প্র্যাকটিস ম্যাচ। তারকাদের এই প্রফেশনাল ক্রীড়া ইভেন্টটি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস। সোমবার (২৪ মার্চ) রাতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় আয়োজক প্রতিষ্ঠান এসএস স্পোর্টস।

উক্ত অনুষ্ঠানে গ্ল্যাডিয়েটর্স, কিংস, ওয়ারিয়র্স, স্পারটান্স নামে চারটি দল ঘোষণা করা হয়। ওয়ালটন কেবল প্রেজেন্টস সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফিতে (সিসিটি) হারল্যান, স্বপ্নধরা, গোল্ডস্যান্ডস গ্রুপসহ অন্যান্যরা টিম পার্টিসিপেন্টস হিসেবে অংশ নিচ্ছেন। ক্রীড়া ইভেন্টটির পাওয়ার্ড বাই স্পনসর আকিজ এয়ার, জার্সি স্পনসর জেভিকো ইলেকট্রনিকস লিমিটেড এবং ইভেন্ট পার্টনার এইস।

এদিকে সংবাদ সম্মেলনে চিত্রনায়ক আমিন খান, ইফরান সাজ্জাদ, রাশেদ সীমান্ত, রাফসান সাবাব, সাঞ্জু জন ছাড়াও টি স্পোর্টস, আয়োজক প্রতিষ্ঠান এবং স্পন্সর কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের নকআউটে উঠেছে যেসব দল, বিদায় নিশ্চিত যাদের

বান্দরবানে ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা নেই: জেলা প্রশাসন

দেশের ১৩ জেলায় রাতের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা

অধ্যক্ষ ইউনুছ আহমাদ / দেশকে অস্থিতিশীল করতে একটি অপশক্তি সক্রিয়

অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

পাকিস্তান সফরে ইরানের শীর্ষ নেতারা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

আমাদের যুক্তরাষ্ট্রের ওপর থেকে নির্ভরতা কমাতে হবে: নেতানিয়াহু

পানি সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান স্পিকারের

১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

১০

‘সোমেশ্বরী’ সিনেমা দিয়ে নির্মাণে নাম লেখালেন নওশাবা

১১

ডেঙ্গু মোকাবিলায় টাস্কফোর্স গঠন, নেতৃত্বে প্রতিমন্ত্রী শাহে আলম

১২

কওমিপড়ুয়া আলেমদের জন্য বড় সুখবর

১৩

পৌরসভার সাবেক মেয়রকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল নেতাকর্মী ও স্বজনরা

১৪

জাবির নিষিদ্ধ ছাত্রলীগ নেতা দেলোয়ার গ্রেপ্তার

১৫

নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরালের পর বরখাস্ত হলেন বিআইডব্লিউটিএ কর্মকর্তা

১৬

বিপৎসীমার ওপরে তিস্তার পানি 

১৭

‘১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হবে’

১৮

অক্সিজেন-কুয়াইশ সড়ক / ১৮ বছরের দুর্নীতির ছায়ায় ১১ বছরের জনদুর্ভোগ

১৯

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / বহিরাগতদের উসকানিতে এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি: জামায়াত

২০
X